স্বাধীনতা দিবসের বিকেলে ফুটবলারদের মিলনমেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

· Prothom Alo

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ জাতীয় স্টেডিয়াম, ঢাকায় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন সাবেক ফুটবলাররা। ম্যাচটি দেখতে মাঠে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক ফুটবলাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন। প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখে নিন প্রধানমন্ত্রীর ফুটবল–বিকেলের কিছু মুহূর্ত—
খেলা দেখতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানখেলা শুরুর আগে ফুটবলারদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধানমন্ত্রীকে তাঁর নাম লেখা জার্সি তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসবুজ দলের ফুটবলারদের সঙ্গে প্রধানমন্ত্রী। এই দলের হয়ে খেলেছেন গোলাম রব্বানী ছোটন, সত্যজিৎ দাস রুপু, ওয়ালী ফয়সালরালাল দলের ফুটবলারদের সঙ্গে প্রধানমন্ত্রী। এই দলের হয়ে মাঠে নামেন আলফাজ আহমেদ, রুম্মন বিন ওয়ালী সাব্বির, কায়সার হামিদরাবল দখলের লড়াইখেলা দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানপাস দেওয়ার জন্য কাকে খুঁজছিলেন আরমান মিয়াবল নিয়ে এগোচ্ছেন আলফাজ আহমেদ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলেছেন লাল দলের হয়ে। পেশাদার ক্যারিয়ারে গোলকিপার হলেও আজ অবশ্য ফিল্ডে খেলেছেন গ্যালারিতে ছিলেন কিছু দর্শকওগোলের আনন্দ সবুজ দলের খেলোয়াড়দের। ম্যাচে তারা ৩–০ ব্যবধানে জিতেছে

Visit esporist.org for more information.

Read full story at source