নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চুক্তিভিত্তিক আইনজীবী নিয়োগ
· Prothom Alo

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষে বিভিন্ন আদালতে মামলা পরিচালনার লক্ষ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বার্থসংশ্লিষ্ট মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীকে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৬ এপ্রিল ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: বেসরকারি আইনজীবী
Visit hilogame.news for more information.
আদালত: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল।
শিক্ষানবিশ চার এএসপিকে চাকরি থেকে অপসারণপদ সংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (প্রমাণক আব্যশক)।
বেতন-ভাতা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ফি।
বয়সসীমা
সর্বোচ্চ ৬৫ বছর।
নিয়োগের ধরন
চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ১ বছর। মেয়াদ শেষে কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে বেসরকারি আইনজীবী হিসেবে মেয়াদ পুনঃবৃদ্ধি করা যেতে পারে)।
চুক্তিভিত্তিক সরকারি চাকরি, বেতন ১ লাখ ৭৫ হাজার টাকাআবেদনের নিয়ম
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে।
আবেদনকারীর নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ফোন নম্বর, ই-মেইল আইডি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনে উল্লেখ করতে হবে (আবেদনপত্র ওয়েবসাইটে পাওয়া যাবে)।
আবেদনের শেষ তারিখ
১৬ এপ্রিল ২০২৬
৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববারনির্দেশনা ও শর্তগুলো
১. ৬ জুলাই ২০২২ এবং ০৭ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বার্থ আছে, এমন মামলা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না।
৩. চলমান মামলার ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত তারিখের মধ্যে মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বরাবর অবহিত করতে হবে।
৪. অন্য কোনো প্রতিষ্ঠানে প্যানেলে আইনজীবী হিসেবে নিয়োজিত থাকলে আবেদনে উল্লেখ করতে হবে।
৫. আবেদনকারী আইনজীবীকে ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত হতে হবে।
ব্র্যাকে চাকরি, আবেদন ৩০ মার্চ পর্যন্ত