উইন্ডোজের জন্য ব্রাউজার উন্মুক্ত করল স্যামসাং, যে সুবিধা পাওয়া যাবে

· Prothom Alo

প্রথমবারের মতো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওয়েব ব্রাউজার উন্মুক্ত করেছে স্যামসাং। এত দিন স্যামসাংয়ের তৈরি ব্রাউজার কেবল প্রতিষ্ঠানটির স্মার্টফোনে ব্যবহার করা গেলেও এবার কম্পিউটারেও ব্যবহার করা যাবে। ফলে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারেও সমন্বিত ব্রাউজিং অভিজ্ঞতা মিলবে।

স্যামসাংয়ের তথ্য অনুযায়ী, উইন্ডোজের জন্য তৈরি স্যামসাং ব্রাউজারটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা বিভিন্ন যন্ত্রের মধ্যে নির্বিঘ্নে ব্রাউজিং চালিয়ে যেতে পারেন। একই সঙ্গে এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বেশ কিছু সুবিধা, যা ব্যবহারকারীদের চাহিদা ও প্রেক্ষাপট বুঝে তাৎক্ষণিক সহায়তা দিতে সক্ষম।

Visit esporist.com for more information.

উইন্ডোজ ১১ ও উইন্ডোজ ১০–এর (সংস্করণ ১৮০৯ বা পরবর্তী) ব্যবহারকারীরা স্যামসাংয়ের তৈরি ব্রাউজারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধাগুলো আপাতত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে সীমিত রয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে অন্যান্য অঞ্চলেও এসব সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং এক ব্লগ পোস্টে জানায়, ব্রাউজারটির অন্যতম লক্ষ্য হচ্ছে ফোন ও ব্যক্তিগত কম্পিউটারের মধ্যে ব্রাউজিং অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখা। ফলে ব্যবহারকারীরা ফোনে যেখানে ব্রাউজিং বন্ধ করবেন, সেখান থেকেই কম্পিউটারে আবার কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ ফোনে চালু থাকা ওয়েবপেজ, বুকমার্ক এবং ব্রাউজিং ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ব্যবহার করা যাবে।

ব্রাউজারটিতে ‘এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই সহকারী রয়েছে, যা ব্যবহারকারীদের স্বাভাবিক ভাষায় করা প্রশ্ন বুঝতে পারে এবং সংশ্লিষ্ট ওয়েবপেজের প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করতে পারে।

সূত্র: গ্যাজেটস ৩৬০

Read full story at source