লাক্স সুপারস্টার ২০২৫ হলেন বিদুষী বর্ণিতা

· Prothom Alo

দীর্ঘ সাত বছর বিরতির পর আবারও আলোয় ফিরল লাক্স সুপারস্টার। জমকালো আয়োজনে রাজধানীর মঞ্চে উঠে এলেন নতুন এক মুখ—রাজশাহীর বিদুষী বর্ণিতা। আলোঝলমল প্রতিযোগিতার ফাইনালের গল্প নিয়ে এই ছবির গল্প।

Visit sportbet.rodeo for more information.

জমকালো মঞ্চ, আলো আর উচ্ছ্বাস—রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয় ‘লাক্স সুপারস্টার ২০২৫ ’-এর গ্র্যান্ড ফিনালে। মঞ্চে ফুটবল তারকা জমাল হোসেন দলীয় নাচ প্রদর্শন করেন আরিফিন শুভ উপস্থাপনায় প্রাণবন্ত জুটি—মোশাররফ করিম ও আরিফিন শুভ দর্শকদের মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান। বিচারক ও মেন্টর প্যানেলে ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। মঞ্চে পাঁচ প্রতিযোগী। ফলাফল ঘোষণার আগে পাঁচ প্রতিযোগী দলীয় নৃত্য পরিবেশন করেন। মঞ্চে সেরা দশের অন্য প্রতিযোগীরা। ঘোষণা হতেই উচ্ছ্বাস—রাজশাহীর বিদুষী বর্ণিতা হয়ে ওঠেন ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী।অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খানের হাত থেকে লাক্স সুপারস্টার ২০২৫ ট্রফি গ্রহণ করছেন বিদুষী বর্ণিতা। প্রথম রানারআপ পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, মাঝে ‘লাক্স সুপারস্টার ২০২৫’ বিদুষী বর্ণিতা ও ডানে দ্বিতীয় রানারআপ চট্টগ্রামের আমিনা ট্রফি হাতে বর্ণিতা—স্বপ্নপূরণের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

Read full story at source