সংগীত উৎসবে ট্রুডো–কেটি পেরি, সারা রাত কী করলেন দুজন

· Prothom Alo

কখনো রেস্তোরাঁয়, কখনো সমুদ্রপারে—পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ডুবে ডুবে জল খেতে দেখা গেছে। গোপনে প্রেম করছেন তাঁরা—বরাবরই সংবাদের শিরোনামে এসেছেন এই জুটি। তবে গত বছরের অক্টোবর থেকে প্রেমকে আর লুকিয়ে রাখছেন না, প্রকাশ্যেই দেখা যাচ্ছে এই তারকা যুগলকে। এবার তাঁদের পাওয়া গেল যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোচেলা সংগীত উৎসবে।

ক্যালিফোর্নিয়ার মরুভূমির বুকে আলো, সুর আর তারকার ঝলকানিতে প্রতিবছর জমে ওঠে কোচেলা। এবারও সেটার ব্যতিক্রম নয়। তবে এবারের উৎসব শুধু সংগীত বা পারফরম্যান্সের জন্য নয়; বরং এক অপ্রত্যাশিত জুটির উপস্থিতির জন্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে পপ তারকা কেটি পেরি ও ট্রুডো।

Visit sportbet.rodeo for more information.

কোচেলা উৎসবে ট্রুডো ও কেটি পেরি। ইনস্টাগ্রাম থেকে

ক্যালিফোর্নিয়ার উষ্ণ আবহে আয়োজিত এ উৎসবে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় জোর আলোচনা। একসময় যাঁদের জীবন আলাদা দুই জগতের—একজন পপসংগীতের গ্ল্যামারাস মঞ্চে, অন্যজন রাজনীতির কূটনৈতিক পরিসরে—তাঁদের এই মিলন যেন একেবারেই সিনেমার গল্প।

কোচেলা উৎসবে ভিড়ের মধ্যেই হাত ধরাধরি করে ঘুরে বেড়ানো, খোলা আকাশের নিচে গান গাওয়া কিংবা হালকা মুহূর্তে একে অপরের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে তাঁদের এই ‘ডেট নাইট’ হয়ে ওঠে ভক্তদের জন্য এক আকর্ষণীয় দৃশ্য। পেরি নিজেই ইনস্টাগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে দুজনকে দেখা যায় একেবারে স্বাভাবিক, নির্ভার ভঙ্গিতে।

কোচেলা উৎসবে ট্রুডো ও কেটি পেরি। ইনস্টাগ্রাম থেকে

এই রাতের আরেকটি বিশেষ দিক ছিল সংগীত। মঞ্চে তখন পারফর্ম করছিলেন জাস্টিন বিবার, যিনি এ বছরের অন্যতম হেডলাইনার। তাঁর গানেই তাল মিলিয়ে নাচতে ও গাইতে দেখা যায় পেরি ও ট্রুডো। পেরি মজার ছলে বিবারের পারফরম্যান্স নিয়ে একটি হালকা মন্তব্যও করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি একসঙ্গে ঘুরলেন জাপানে

তবে এই গল্প শুধু একটি ‘ডেট নাইট’-এর নয়; বরং এক নতুন সম্পর্কেরও ইঙ্গিত বহন করে। গত বছরের শেষ দিকে তাঁদের সম্পর্কের বিষয়টি সামনে আসে। তার পর থেকে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত থাকলেও কোচেলাতে তাঁদের উপস্থিতি যেন সেই গোপনীয়তার পর্দা খানিকটা সরিয়ে দেয়।

পেজ সিক্স অবলম্বনে

Read full story at source