শ্রেয়া ঘোষালের পারিবারিক ট্রিপের ভাইরাল ছবিগুলো
· Prothom Alo
ভারতীয় সংগীতজগতের অন্যতম জনপ্রিয় ও গুণী শিল্পী শ্রেয়া ঘোষালব্যক্তিগত ও পারিবারিক জীবনকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি জীবনসঙ্গী শিলাদিত্য মুখোপাধ্যায় ও পাঁচ বছরের পুত্র দেবযান মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্তরাজ্য ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেশিলাদিত্য ও শ্রেয়া ঘোষাল ছোটবেলার বন্ধু। দুজনে দীর্ঘদিন প্রেম করেছেন। ২০১৫ সালে তাঁরা বিয়ে করেনশিলাদিত্য মুখোপাধ্যায় বর্তমানে জনপ্রিয় অ্যাপ ট্রুকলারের ব্যবসা বিভাগের গ্লোবাল হেড হিসেবে কাজ করছেন। প্রযুক্তিদুনিয়ায় শিলাদিত্য একটি পরিচিত নাম২০২১ সালের ২২ মে জন্ম নেয় শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্যর একমাত্র সন্তান দেবযান মুখোপাধ্যায়। ছবিতে পোষা কুকুর শার্লকের সঙ্গে শ্রেয়া ও দেবযানইংল্যান্ডের ডরসেটের লুলওয়ার্থের কাছে জুরাসিক উপকূলে প্রাকৃতিক চুনাপাথরের খিলান ডার্ডল ডোরকে পেছনে রেখে শ্রেয়া ও শিলাদিত্য। শ্রেয়া তাঁর ফেসবুক পেজ থেকে যুক্তরাজ্য ভ্রমণের এসব ছবি প্রকাশ করেছেনশত শত বছর ধরে সমুদ্রের ঢেউ পাথর ক্ষয় করে প্রাকৃতিক ডার্ডল ডোরটি তৈরি করেছে। তারই সামনে পুত্র দেবযানের সঙ্গে শ্রেয়াঘোড়া দেখে ভীষণ মজা পেয়েছে শ্রেয়াপুত্র দেবযানছেলেকে নিয়ে বনের ভেতরে হাঁটছেন শ্রেয়া শ্রেয়ার পারিবারিক ট্রিপের এসব ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে
সূত্র: ফার্স্টপোস্ট ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
Visit asg-reflektory.pl for more information.
সপ্তাহের মাঝামাঝি আপনার মনের অবস্থা কিছুটা বদলাবে