বার্নিং রেড লুকে নুসরাত ফারিয়ার ঝলক

· Prothom Alo

অভিনেত্রী নুসরাত ফারিয়া বরাবরই তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনার শীর্ষে থাকেন। এবার তিনি হাজির হয়েছেন এক অনবদ্য ‘বার্নিং রেড’ লুকে। রইল বিস্তারিত...

Visit cat-cross.com for more information.

লাল রং আর আভিজাত্য যখন একসঙ্গে মিশে যায়, তখন তা হয়ে ওঠে নিখুঁত এক ফ্যাশন স্টেটমেন্ট। তেমনই এক মোহময় উপস্থিতিতে সম্প্রতি নজর কাড়লেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

বাংলাদেশি ডিজাইনার সাফিয়া সাথীর নকশা করা এই লাল কেপ গাউনটি তাঁকে দিয়েছে এক রাজকীয় লুক । ফ্লোর-টাচ এই পোশাকটির মূল আকর্ষণ এর ড্রামাটিক কেপ-স্টাইল ডিজাইন, যা কাঁধ থেকে মেঝে পর্যন্ত নেমে গেছে ।

গাউনটির নেকলাইনে রয়েছে সূক্ষ্ম ও জমকালো পাথরের কাজ, যা দূর থেকে এক ঝলকে পোশাকের অংশ মনে হলেও আসলে এটি রুবি ও ডায়মন্ডে তৈরি নেকপিস ।

কানেও ম্যাচিং ইয়াররিংস পরেছেন সুন্দরী। এই গ্ল্যামারাস লুককে আরও সুন্দর করেছে হাতে থাকা লাক্সারি ব্র্যান্ড বুলগারির সিগনেচার সাপ-আকৃতির ঘড়ি। সঙ্গে চুড়ি, আংটি ও ব্রেসলেটের তাঁর স্টাইলকে দিয়েছে আরও পরিপূর্ণতা।

মেকআপ ও হেয়ারস্টাইলেও নিখুঁত ভারসাম্য প্রকাশ পেয়েছে। ফারিয়াকে এই সাজে সাজিয়েছে সিগনেচার লুক বাই সামিয়া। পোশাকে রঙের আধিক্য থাকায় মেকআপে রাখা হয়েছে বেশ ভারসাম্য। ব্রাউন টোনড স্মোকি আই এবং  মানানসই গাঢ় লাল বোল্ড রেড লিপস্টিকে তাঁকে দেখাচ্ছে আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস।

চুলের সাজেও আছে আভিজাত্যের ছোঁয়া। স্লিক ব্যাক হেয়ারস্টাইল করেছেন। সামনের দিকে একটু পাফ করে চুলগুলো পেছন দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে নুসরাত ফারিয়ার এই ‘বার্নিং রেড’ লুকটি এককথায় চোখধাঁধানো।

ছবি: নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রাম

Read full story at source