সাইফের সঙ্গে চুম্বন দৃশ্যে কেন রাজি হয়েছিলেন রানী

· Prothom Alo

সিনেমা মুক্তির ২২ বছর পর এসে পরিচালক কুনাল কোহলি ফাঁস করলেন ‘হাম তুম’–এর শুটিংয়ের অন্দরমহলের বেশ কিছু চমকপ্রদ তথ্য। সিনেমাটিতে সাইফ আলী খান ও রানী মুখার্জির রসায়ন আজও প্রশংসিত হলেও বাস্তবে নাকি দুজনের সম্পর্ক মোটেও সহজ ছিল না। এমনকি পরিচালক মজা করে ছবির চুম্বনের দৃশ্যকে ‘হিন্দি সিনেমার সবচেয়ে বাজে চুম্বন দৃশ্যের একটি’ বলেও মন্তব্য করেছেন।

Visit newsbetting.club for more information.

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুনাল কোহলি জানান, শুটিংয়ের শুরুতে সাইফ ও রানী কেউই একে অপরকে খুব একটা পছন্দ করতেন না। তিনি বলেন, ‘শুটিংয়ের প্রথম ভাগে মনে হতো একদিকে আমি আর রানীর দল, আর অন্যদিকে একা সাইফ। সাইফ আর আমি তখন খুব একটা ভালো সম্পর্কেও ছিলাম না, আর সাইফ ও রানীও একে অপরকে পছন্দ করতেন না।’

পরিস্থিতি বদলাতে পরিচালক নিজেই উদ্যোগ নেন। নেদারল্যান্ডসের আমস্টারডাম শিডিউলের সময় তিনি সাইফকে আলাদা করে বোঝান ছবিটির গুরুত্ব। কুনালের ভাষায়, ‘আমি সাইফকে বলেছিলাম, শোনো, এই ছবি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা না চললে তুমি একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাবে না। তখন তুমি শুধু শাহরুখ খানের পাশে দ্বিতীয় নায়ক হিসেবেই কাজ করবে, যেমনটা “কাল হো না হো”–তে হয়েছিল। তাই চল, ছবিটাকে সফল করি।’

‘হাম তুম’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

পরিচালকের দাবি, ওই কথোপকথনের পর থেকেই সেটের পরিবেশ অনেক স্বাভাবিক হয়ে ওঠে এবং ধীরে ধীরে সবাই একে অপরের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন। ২০০৪ সালে মুক্তি পায় ‘হাম তুম’ ছবিটি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পান সাইফ। এই ছবি অভিনেতা সইফের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

তবে সবচেয়ে মজার স্মৃতি ছিল ছবির জনপ্রিয় গান ‘সাসো কো সাসো ম্যায়’–এর চুম্বনের দৃশ্য নিয়ে। কুনাল জানান, শুরুতে রানী মুখার্জি দৃশ্যটি করতে রাজি ছিলেন না। পরে অনেক বোঝানোর পর এক টেক দিতে রাজি হন তিনি।

সালমান খানের সঙ্গে শুরু, ঘনিষ্ঠ দৃশ্য বিতর্ক, সেই নায়িকা কেন হারিয়ে গেলেন

চুম্বনের দৃশ্য শুটিংয়ের আগে রানী সাইফকে বলেছিলেন, ‘তুমি পরিচালককে বলে দাও, তুমি আমাকে চুম্বন করতে চাও না।’ উত্তরে সাইফ বলেন, ‘আমি এটা করতে পারব না। আমার বস বলেছেন, ছবির জন্য এই দৃশ্য প্রয়োজনীয়। তাই আমাদের এটা করা উচিত।’

যদিও শেষমেশ রাজি হন রানী। শর্তে ছিল একবারে টেক করতে হবে। সমুদ্র জলের একে অন্যের মধ্যে ডুবে যাচ্ছেন সাইফ ও রানী। সেই সময় হবে চুম্বনের দৃশ্য।
পরিচালক বলেন, ‘ওই দৃশ্যটা যদি খেয়াল করে দেখেন, রানী আসলে হাসছিল। সে পাশ ফিরে শুয়ে ছিল এবং হাসি চেপে রাখতে পারছিল না। এডিট টেবিলে দেখে আমি নিজেই বুঝলাম ও হাসছে। তাই বলি, এটা সম্ভবত হিন্দি সিনেমার সবচেয়ে বাজে চুমুর দৃশ্যগুলোর একটি।’

‘হাম তুম’ প্রযোজনা করেছিলেন আদিত্য চোপড়া, যিনি পরে রানী মুখার্জিকে বিয়ে করেন।  হলিউডের ‘হোয়েন হ্যারি মেট সলি’ থেকে অনুপ্রাণিত এই ছবি মুক্তির পর দারুণ জনপ্রিয়তা পায়।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

‘হাম তুম’ সিনেমার পোস্টার। আইএমডিবি

Read full story at source