ফয়’স লেকে নুসরাত ফারিয়া, ভক্তদের উচ্ছ্বাস-উদ্দীপনা
· Prothom Alo
ঈদুল আজহার ছুটির তৃতীয় দিনে চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ডে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁকে একনজর দেখতে এবং ছবি তুলতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঈদের আনন্দও ভাগ করে নেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যেও সি ওয়ার্ল্ডের কৃত্রিম ঢেউয়ে সমুদ্রস্নানের অনুভূতি উপভোগ করেছেন দর্শনার্থীরা।
Visit newsbetting.club for more information.
ওয়েব পুলে আনন্দ করছেন দর্শনার্থীরা। পরিবারের অংশ হিসেবে পোষা বিড়ালটিকেও নিয়ে এসেছেন তিনি। সুইমিং টিউব নিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। সাপের মুখের অবয়বে তৈরি ভেলায় বসে ছবি তুলছেন দর্শনার্থীরা। ফ্যামিলি পুলে আনন্দ-উচ্ছ্বাস। আনন্দ-উদ্যাপনের মধ্যে পরিবারের সবাই মিলে ‘ভি’ চিহ্ন দেখান। আনন্দ করছেন তরুণ-তরুণীরা। শিশু পুলে ছোটদের পাশাপাশি বড়রাও আনন্দ করেন। অভিনেত্রী নুসরাত ফারিয়ার হাসিতে মুগ্ধ হন দর্শকেরা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মাল্টি স্লাইড উপভোগ করছেন দর্শনার্থীরা।