মানিকগঞ্জে সংঘবদ্ধ হামলা চালিয়ে যুবককে কুপিয়ে হত্যা

· Prothom Alo

মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ হামলা চালিয়ে সজীব হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজীব উত্তর পুটাইল গ্রামের মুনছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে উত্তর পুটাইল গ্রামের লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন সজীব। রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সজীবকে গুরুতর জখম করলে তিনি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আজ রোববার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Visit somethingsdifferent.biz for more information.

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Read full story at source