টাকা দেয়নি ব্রাদার্স ইউনিয়ন, তাই ম্যাচ বর্জন করলেন ক্রিকেটাররা

· Prothom Alo

আজ সকাল সাড়ে নয়টায় শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ৬টি ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচ শুরু হয় ঠিক সময়েই। কিন্তু বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ, মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানান ব্রাদার্সের ক্রিকেটাররা।

Visit sport-tr.bet for more information.

দলটির একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন, চুক্তির পর তাঁদের পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ দেওয়া হয়েছে। বারবার তাগাদা দিয়েও পারিশ্রমিকের বাকি টাকা না পাওয়ায় তাঁরা ম্যাচ বর্জন করতে বাধ্য হয়েছেন।

ক্রিকেটাররা জানান, ঈদের আগেই তাঁদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা ছিল। গতকাল রাতে এ ব্যাপারে ক্লাবকে তাঁরা জানিয়েছিলেনও। কিন্তু আজ ম্যাচের আগে পারিশ্রমিক না পাওয়ায় তাঁরা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন। মাঠে যাওয়ার পর ব্রাদার্সের ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানালে অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেওয়া হয়।

ম্যাচ রেফারি এনায়েত হোসেন চৌধুরী তামিম প্রথম আলোকে বলেন, ‘তারা খেলোয়াড় তালিকাও দেয়নি, টসেও আসেনি। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ও আমি অপেক্ষা করছিলাম। আমরা আধঘণ্টার মতো অপেক্ষা করেছি। পরে তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু তারা আসেনি।’

আরও একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের সামনে বিসিবি

সিসিডিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ব্যাপারে ক্লাব বা খেলোয়াড়দের পক্ষ থেকে আগে কিছু জানানো হয়নি। তেমন হলে তারা ব্যবস্থা নিতে পারত। যদিও পারিশ্রমিকের ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা নেই। এটা পুরোপুরি ক্লাব ও ক্রিকেটারদের চুক্তির বিষয়।

এ বিষয়ে যোগাযোগ করতে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমেন খানকে ফোনে পাওয়া যায়নি। মাঠের খেলায়ও খুব একটা সুবিধা করতে পারছে না ব্রাদার্স। ৯ ম্যাচে মাত্র ১ জয় পাওয়ায় তাদের অবনমনের সম্ভাবনা অনেক বেশি।

Read full story at source