চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, ট্রাম্পের ঘোষণার পর জানিয়ে দিল ইরান

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে সরাসরি টেলিফোন কলে তিনি এ কথা জানান।

Visit biznow.biz for more information.

এ সময় ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে। নতুন নতুন অনুরোধ যোগ করছে।

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের পাশাপাশি কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছে।

জ্বালানিসহ বিশ্ববাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এ প্রণালিকে তুলনামূলক ‘কম নিরাপদ’ করে তুলেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থাগিতের ঘোষণা দেন।

ইরানে আজ রাতে আরও কঠোর হামলা ও খারগ দ্বীপ দখলের হুমকি দিলেন ট্রাম্প

বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ চুক্তির বিষয়গুলো এবং সেগুলোর বিস্তারিত—দুটোই অনুমোদন করেছে।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, সপ্তাহান্তে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এ চুক্তি সই হতে পারে। তিনি এ আয়োজনে থাকতে পারবেন না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকবেন।

ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত হবে। ট্রাম্পের এসব দাবির পরে ইরানের পক্ষ থেকে জানানো হলো, কিছুই এখনো চূড়ান্ত নয়।

ওমান উপকূলে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, মার্কিন কূটনীতিককে তলব

গত ১৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বাত্মক যুদ্ধ।

৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর করে ওয়াশিংটন ও তেহরান; কিন্তু এ যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর। সাম্প্রতিক দিনগুলোয় আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ।

এর মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই সময় চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। পরবর্তী সময়ে হামলা হলেও পর্দার অন্তরালে আলোচনা চলছিল।

হরমুজে দুটি জাহাজ, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা, কয়েকটি শহরে বিস্ফোরণ, হরমুজ প্রণালি বন্ধ

Read full story at source