যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে ওয়ালটনের তৈরি মাদারবোর্ড

· Prothom Alo

দেশে ওয়ালটনের তৈরি মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) যুক্তরাষ্ট্রে রপ্তানি শুরু হয়েছে। এই মাদারবোর্ড সে দেশের নিরাপত্তা সরঞ্জামে ব্যবহৃত হবে।

Visit betsport24.es for more information.

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে গত বৃহস্পতিবার ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানি বা শিপমেন্ট কার্যক্রম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী, এস এম মঞ্জুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ওয়ালটনের রপ্তানি করা মাদারবোর্ড বা পিসিবিএ যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন ব্যবস্থার সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন এই মাদারবোর্ডের আমদানিকারক।

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ওয়ালটন সত্যিই এক বিস্ময়। বাংলাদেশও যে বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদন করতে পারে, তা ওয়ালটন প্রমাণ করেছে। শুধু তা-ই নয়, তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে। ওয়ালটন বাংলাদেশের গর্ব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় ফ্রিজ, কম্প্রেসর, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মুঠোফোন, ফ্যান, কেব্‌লস, ভিআরএফ ও চিলার, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং লিফটসহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে। ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে ওয়ালটনের পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫৫টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।

Read full story at source