সেই এমপির ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি কার্যবিবরণী থেকে বাদ যাবে

· Prothom Alo

সংসদে নিজেকে ‘শহীদ মুক্তিযোদ্ধার সন্তান’ দাবি করে দেওয়া বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল ছিল বলে স্পিকারকে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আবদুল মুনতাকিম।

Visit tr-sport.click for more information.

আজ রোববার জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কথা জানান। তিনি জানান, ওই সংসদ সদস্যের এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদে দেওয়া হবে।

১৪ জুন সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নীলফামারী-৪ আসনের সদস্য আবদুল মুনতাকিম বলেছিলেন, তাঁর বাবা, দাদা মুক্তিযুদ্ধে শহীদ। তাঁর এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়। কারণ, নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী ওই সংসদ সদস্যের জন্ম মুক্তিযুদ্ধের ১০ বছর পর ১৯৮১ সালে।

আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়টি নিয়ে কথা বলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন। বিএনপির এই সংসদ সদস্য বলেন, গত ১৪ জুন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিম বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে নিজেকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেছেন। এটা অসত্য। তাঁর পিতা এখনো জীবিত আছেন। তিনি ওই সংসদ সদস্যের এই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা দাবি করা জামায়াতের এমপির বাবা বললেন, ‘আমার ছেলে ভালো মানুষ’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে বক্তব্য দেওয়ার পর ওই সংসদ সদস্য (আবদুল মুনতাকিম) তাঁর সঙ্গে দেখা করেছিলেন। বলেছেন, এটি ভুলক্রমে তাঁর মুখ থেকে এটা বেরিয়ে গেছে, তাঁর বাবা এখনো জীবিত আছেন। ওই সংসদ সদস্য নিজেও নিজের বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন। এটা স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত একটি ভুল, যা সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে।

Read full story at source