গোলশূন্য ম্যাচের রঙিন গল্প
· Prothom Alo
ফুটবল ম্যাচে শুধু স্কোরলাইন দিয়ে কখনো কখনো ৯০ মিনিটের খেলার প্রকৃত চিত্র পাওয়া যায় না। ম্যাচজুড়ে বল দখলের লড়াই, কখনো পেনাল্টি নাটক, ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে এক দলের উল্লাস, তো আরেক দলের হতাশায় ভেঙে পড়া। বিশ্বকাপের এমনই কিছু মুহূর্ত নিয়ে সাজানো এই ছবির গল্প।
Visit syntagm.co.za for more information.
বল দখলের লড়াইয়ে কেপ ভার্দের পিকো লোপেজ ও সৌদি আরবের মোহাম্মদ কান্নো। মাঝমাঠের এই দ্বৈরথ ছিল পুরো ম্যাচের প্রতিচ্ছবিসৌদি আরবের অধিনায়ক সালেম আল-দাওয়াসারি বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ গড়ার চেষ্টা করছেন। তবে এ ম্যাচে কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারেনি তাঁর দল। ম্যাচটি গোলশূন্য ড্র হয় নরওয়ের অস্কার ববকে ডি–বক্সের ভেতর ফাউল করেন ফ্রান্সের থিও হার্নান্দেজ। নরওয়ে পেনাল্টি পায়। কিন্তু নরওয়ের ইয়র্গেন স্ট্রান্ড লারসেন পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হনকানাডার ডিফেন্ডার লুক ডি ফুগেরোলেসকে ফাঁকি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সুইজারল্যান্ডের রুবেন ভারগাস গোলপোস্টের দিকে ছুটে আসা বল আটকাতে ঝাঁপিয়ে পড়েছেন নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিক। বলের পেছনে দৌড়ে আসা ফ্রান্সের ফরোয়ার্ড দেজিরে দুয়ে তাঁর সঙ্গে সংঘর্ষে ভারসাম্য হারিয়ে পড়ে যান সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করার পরও উল্লাসে মেতেছেন কেপ ভার্দের খেলোয়াড়–সমর্থকেরা। তাঁদের জন্য এই এক পয়েন্টই যথেষ্ট ছিল। কারণ, অভিষেক বিশ্বকাপেই যে ছোট্ট এই দেশ নকআউট পর্বে পৌঁছে গেছে এক দিকে উল্লাস, অন্যদিকে হতাশা। গোলশূন্য ম্যাচে শেষ বাঁশি বাজার পর হতাশায় জার্সি দিয়ে মুখ ঢেকে মাঠে কান্নায় ভেঙে পড়েছেন সৌদি আরবের দুই খেলোয়াড় ম্যাচ শেষে সমর্থকদের অটোগ্রাফ দিচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। গ্যালারির সঙ্গে খেলোয়াড়দের এমন সংযোগ বিশ্বকাপের অন্যতম সৌন্দর্যগোলশূন্য ড্রয়ের পরও আনন্দে সতীর্থকে জড়িয়ে ধরেছেন কেপ ভার্দের দিনেই বোর্হেস ও দাইলন লিভ্রামেন্তো। অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্বে তিন ম্যাচের কোনোটিতে না হারা বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশটি সবাইকে চমকে দিয়ে নকআউট পর্বে পৌঁছে গেছে