ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা–কর্মীসহ আটক ৬৬

· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা–কর্মীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৬ জনকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে ৬৩ জনকে বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাঁদের আটক করা হয়েছে।

Visit playerbros.org for more information.

ডিএমপি বলেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা–কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদপুর থেকে একজন, মিরপুর থেকে একজন এবং বনানী থেকে একজনকে আটক করা হয়েছে।

বিশেষ অভিযানে গ্রেপ্তার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন চাঁদাবাজ ও তিনজন অস্থিতিশীলতা সৃষ্টিকারী ব্যক্তি রয়েছেন। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী সন্দেহে ও ডাকাতির অভিযোগে ১৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৯ জনকে আটক করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আলাদা অভিযানে আরও ৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে মাদক কারবারে জড়িত ৬ জন এবং দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি মামলায় ১ জন রয়েছেন।

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Read full story at source