একঝলক (২৮ জুন ২০২৬)
· Prothom Alo
ফুলের ওপর ভ্রমরের ওড়াউড়ি। কাটাছড়ি, রাঙামাটি, ২৮ জুনমহাসড়কের বিভাজকে ফুটেছে রঙিন ফুল। চান্দাইকোনা বাসস্ট্যান্ড, সিরাজগঞ্জ, ২৮ জুনমাঠে কর্মব্যস্ত কৃষকের জন্য বাড়ি থেকে খাবার এনেছেন এই নারী। কইগাড়ি, কাহালু, বগুড়া, ২৮ জুনজাতীয় কর্মসূচির অংশ হিসেবে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন-এ ক্যাপসুল। সাপছড়ি মানিক লাল দেওয়ান বাড়ি এলাকা, রাঙামাটি, ২৮ জুনগবাদিপশুর জন্য খাবার নিয়ে ঘরে ফিরছেন তিনি। কইগাড়ি, কাহালু, বগুড়া, ২৮ জুনপাহাড়ি ছড়ার স্রোতে লুঙ্গি দিয়ে বিশেষ কায়দায় মাছ ধরছেন তিনি। পুঁটিছড়া, জুড়ী, মৌলভীবাজার, ২৮ জুনশুকিয়ে আসা ডোবার কাদায় নেমে মাছ ধরার চেষ্টা। কামদেবপুর, রংপুর, ২৮ জুনখানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। ঢাকা-হোমনা সড়ক, কড়িকান্দি, তিতাস, কুমিল্লা, ২৮ জুনমাছ ধরা শেষে পানি থেকে উঠিয়ে রাখা হয়েছে জাল। কুশিঘাট, সিলেট, ২৮ জুনপানির তোড়ে সাঁকোর একাংশ নিচের দিকে নুয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ। কুশিঘাট, সিলেট, ২৮ জুনগরমের দিনে পানিতে শিশু–কিশোরদের দুরন্তপনা। মুলাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৮ জুন
Visit fish-roadgame.com for more information.