কার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

· Prothom Alo

সিনেমা না হোক, ব্যক্তিগত নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এবার তিনি আলোচনায় অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে সম্পর্ককে ঘিরে। সত্যিই কি প্রেম করছেন দুই তারকা? এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক শেহনাজ সম্পর্কে কিছু তথ্য-

Visit milkshakeslot.com for more information.

রাঘব জুয়াল ও শেহনাজ গিলকে ঘিরে প্রেমের গুঞ্জন আবারও জোরালো হয়েছে। ১০ জুলাই মুম্বাইয়ে রাঘবের জন্মদিনের পার্টি শেষে দুজনকে একসঙ্গে বের হতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে রাঘবের জন্মদিনের অনুষ্ঠানে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকাই উপস্থিত ছিলেন। তবে সবার নজর কেড়েছে পার্টি শেষে রাঘব ও শেহনাজের একসঙ্গে বের হওয়ার মুহূর্তটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে শেহনাজের হাত ধরে তাঁকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাঘব। ভিড়ের মধ্য দিয়ে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্যই তিনি শেহনাজের হাত ধরেছিলেন বলে অনেকের ধারণা। তবে এই দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনার জন্ম দিয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ভিডিও প্রকাশের পর অনেক ভক্ত মন্তব্য করেছেন, দুজনের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি কিছু থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন, এটি কেবল একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি স্বাভাবিক যত্নের প্রকাশ। তবে রাঘব বা শেহনাজ—কেউই এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেরাঘব ও শেহনাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কা জান’-এ একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের নাম বারবার আলোচনায় এসেছে। যদিও দুজনই অতীতে একাধিকবার জানিয়েছেন, তাঁরা কেবল ভালো বন্ধু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকাজের ক্ষেত্রে রাঘব জুয়ালকে সামনে ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিতে দেখা যাবে। অন্যদিকে শেহনাজ গিলও একাধিক নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেলুকোচুরি প্রেম আর নয়, কী ইঙ্গিত দিলেন জাহ্নবী২০১৯ সালে ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর আলোচনায় আসেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এই সময়ই অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের সঙ্গে যোগাযোগ হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে এরপরেই ২০২৩ সালে সালমানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source