বৃষ্টিকে ভেজাব আজ

· Prothom Alo

বৃষ্টিরও জলতেষ্টা আছে

বাষ্প ওর পূর্বপুরুষের নাম
তাই, শুধু শৈত্যসত্য নয়
ওর দেহে দহনের চিহ্নসূত্র অতিবিদ্যমান

মেঘের জরায়ু থেকে নেমে
ওকে উড়ে যেতে হয় উঁচু–নিচু বিস্তারিত পথ
লোকালয়, ধরিত্রীর ধূসর ধমনি
বিদ্যাপীঠ, কারাগার, বন–উপবন
ভাঙন ও নির্মাণের ধারাবাহিকতা...

এত এত যেতে যেতে ওর মনে আসতেই পারে—
কোনো জলস্থানে যদি কিছুটা সময় ভেসে থাক। যেত!

এসো, প্রিয় মন
বৃষ্টিকে ভেজাব আজ বিরহী যক্ষের
                       চক্ষুঝরা অগণিত জলে

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source