৯ ব্যাংক ও ২ আর্থিকপ্রতিষ্ঠান নেবে ১,০১৭ সিনিয়র অফিসার, মৌখিকের সময়সূচি প্রকাশ

· Prothom Alo

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশিত হয়েছে। ২ আগস্ট ২০২৬ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। ১ হাজার ১৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ১৪৭ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

Visit raccoongame.org for more information.

রোববার (২৬ জুলাই ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী জজ নিয়োগ, পদ ২৫০, বেতন স্কেল ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়

২ আগস্ট ২০২৬ থেকে ২৫ আগস্ট ২০২৬; প্রতিদিন সকাল ৮টা, ১০টা ও বেলা ১.৩০টা।

মৌখিক পরীক্ষার কেন্দ্র

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।

হার্ভার্ডের একাডেমি স্কলারস প্রোগ্রাম, বছরে ৮০ হাজার ডলার স্টাইপেন্ড

প্রার্থীদের প্রতি নির্দেশনা

১.

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং নিজ হাতে লিখিত আবেদনপত্র (এ৪ সাইজের অফসেট পেপ্যার) জমা দিতে হবে।

২.

সংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে (সাদা কালো/ কালার প্রিন্ট)।

৩.

চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।

৪.

রিপোর্টিং টাইম থেকে মৌখিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক প্রার্থীকে তাঁর মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।

৫.

প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনো কারণ কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

Read full story at source