আধুনিক হতে গিয়ে এখন আগাছা নিয়ে পড়ে আছে শিশুপার্ক

· Prothom Alo

আধুনিক সাজে সাজাতে রাজধানীর শাহবাগে সরকারি শিশুপার্কটি বন্ধ হয়েছিল ২০১৯ সালে। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুপার্কটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল কাজ। সেই কাজ শেষ হয়নি, পার্কটিও এখনো খোলেনি। এর ভেতরে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে, কোথাও জমে আছে বৃষ্টির পানি, কোথাও ছড়িয়ে রয়েছে নির্মাণসামগ্রী ও বর্জ্য। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনের দেয়াল, হাঁটার পথ ও জলাধারের চারপাশে জন্মেছে আগাছা। একসময় শিশুদের হাসি-আনন্দে মুখর এই পার্ক এখন নীরব হয়ে পড়ে আছে।

Visit mwafrika.life for more information.

ঢাকা শিশুপার্ক আধুনিকায়নে প্রকল্পের কাজ চললেও শেষ হয়নি ছয় বছরেও, নির্মাণসামগ্রী ছড়িয়ে আছে চারদিকে। বন্ধ শিশুপার্কে জমে থাকা পানিতে মাছ ধরার চেষ্টায় এক শিশু। নির্মাণাধীন স্থাপনার পাশে ছায়ায় ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। শিশুদের বিনোদনকেন্দ্রটি এখন এমন নির্জন।আগাছায় ঢেকে যাচ্ছে হাঁটার পথ। নির্মাণকাজের জন্য বন্ধ শিশুপার্কের বিভিন্ন অংশেই এখন এমন চিত্র। নীরব শিশুপার্কে জমে থাকা পানিতে জলকেলিতে মাতোয়ারা শালিকের দল। শিশুদের কোলাহলহীন পার্কে এখন পাখিদেরই কলরব শোনা যায়। স্থাপনার ফাঁক গলে গজিয়ে উঠেছে আগাছা ও ছোট ছোট গাছ। শিশুপার্কের বিভিন্ন স্থাপনা ক্ষয়ের মুখে। অযত্নে বেড়ে ওঠা বুনো ফুল ঢাকা শিশুপার্কের নির্জনতার সাক্ষী হয়ে আছে। শিশুপার্কে এখন অযত্নে থাকা জলাধারের চারপাশে জন্মেছে আগাছা।ছয় বছরেও শেষ হয়নি রাজধানীর শিশুপার্ক আধুনিকায়নের কাজ। নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। আধুনিকায়নের কাজ চলায় দীর্ঘদিন মানুষের পদচারণ নেই, তা শিশুপার্ক হয়ে উঠেছে সবুজ। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে নির্মাণাধীন একটি স্থাপনা। দীর্ঘসূত্রতায় থমকে আছে রাজধানীর শিশুপার্ক আধুনিকায়নের কাজ। শিশুপার্কের ফোয়ারার চারপাশে ছড়িয়ে আছে আবর্জনা। আধুনিকায়নের কাজের দীর্ঘসূত্রতার মধ্যে অযত্নের ছাপও স্পষ্ট।

Read full story at source