বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে গড়িয়ে পড়ে পানি
· Prothom Alo
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সাধুরপাড়া এলাকার চান্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখলে মনে হবে কোনো পরিত্যক্ত গ্যারেজ। ভাঙাচোরা টিনের ছাউনি আর জোড়াতালি দেওয়া তিনটি কক্ষে চলছে বিদ্যালয়ের পাঠদান। শ্রেণিকক্ষে জমে থাকা বৃষ্টির পানি, হলরুমজুড়ে আগাছা—এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই প্রতিদিন পাঠ নিচ্ছে শিশুরা। ২০১৩ সালে সরকারি হওয়া চান্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো অপেক্ষায় একটি স্থায়ী ভবনের। ছবিতে বিদ্যালয়টির বর্তমান অবস্থা।
Visit betsport.cv for more information.
জরাজীর্ণ আধাপাকা চান্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়তিনটি কক্ষে চলে পাঠদান শ্রেণিকক্ষে জমে আছে বৃষ্টির পানি আগাছায় ভরা বিদ্যালয় বৃষ্টির সময় বিদ্যালয়ের পাশের পুকুরের পানি উপচে শ্রেণিকক্ষে ঢুকে পড়ে বিদ্যালয়ের টিনের ছাউনি ভেঙে পড়ার উপক্রম শ্রেণিকক্ষ দেখে মনে হবে কোনো পরিত্যক্ত গ্যারেজবিদ্যালয়ে নেই কোনো খেলার মাঠ ও স্থায়ী ভবন