‘এক কোটি বলতেছি, এক কোটি নিব’
· Prothom Alo
চট্টগ্রামের সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পরও তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন ভুক্তভোগীরা। এর মধ্যে চাঁদা চেয়ে এক ব্যবসায়ীকে মুঠোফোনে দেওয়া ইমনের হুমকির একটি অডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই ব্যবসায়ীকে ইমনকে বলতে শোনা যায়, ‘এক কোটি বলতেছি এক কোটি নিব, চার আনাও কম হবে না।’ নগরের ওই ইন্টারনেট ব্যবসায়ীকে প্রায় দুই মাস আগে চাঁদা চেয়ে হুমকি দিয়েছিলেন ইমন।
Visit syntagm.co.za for more information.