এনএসইউর শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের স্পার্ক কার্ড

· Prothom Alo

ঢাকা ব্যাংক সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সঙ্গে যৌথভাবে ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস মার্ক্সেলেন্স ২০২৬’ শীর্ষক ইন্টার-ইউনিভার্সিটি ডিজিটাল মার্কেটিং কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে আয়োজন করেছে। একই অনুষ্ঠানে ঢাকা ব্যাংক-নর্থ সাউথ ইউনিভার্সিটি কো-ব্র্যান্ডেড মাস্টারকার্ড স্পার্ক প্রিপেইড কার্ড চালু করা হয়। এনএসইউর শিক্ষার্থীদের জন্য কার্ডটি চালু করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক এই তথ্য জানিয়েছে।

Visit moryak.biz for more information.

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. মোস্তাক আহমেদ ও হেড অব রিটেইল বিজনেস এইচ এম মোস্তাফিজুর রহমান; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং মাস্টারকার্ডের লিড-মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য তৈরি করা কার্ডটি দেশে-বিদেশে ভ্রমণ, রেস্টুরেন্ট, শিক্ষা, ফ্যাশন ও প্রযুক্তিতে সুবিধা দেবে। আইইএলটিএস, স্যাট, জিম্যাট ও টোয়েফল পরীক্ষার ফি এবং স্টার সিনেপ্লেক্সে ক্যাশব্যাক, নেটফ্লিক্স, স্পটিফাই, চরকি ও হইচইয়ে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক এবং কিভা হ্যানে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড় মিলবে। এ ছাড়া জিওর্দানো ও পাঠাওয়ে বিশেষ সুবিধা থাকবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলো ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

Read full story at source