এক বছরে ১০ লাখ গ্রাহক পেল জনতা ব্যাংক

· Prothom Alo

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি এক বছরে প্রায় ১০ লাখ নতুন গ্রাহক পেয়েছে। ব্যাংকটির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়েছে। সভায় বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে জনতা ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা। একই সময়ে ঋণ ও অগ্রিম বেড়ে ১ লাখ ৫ হাজার ১১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বল্পমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ খাত, কৃষি, সিএমএসএমই এবং সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাতে ঋণ বিতরণ অব্যাহত রয়েছে।

Visit forestarrow.rest for more information.

জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ১৯তম এজিএম অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ; পরিচালক বদরে মুনির ফেরদৌস, আবদুল মজিদ শেখ, আবদুল আউয়াল সরকার, মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, অধ্যাপক এ এ মাহবুব উদ্দিন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আবদুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আমদানি, রপ্তানি ও প্রবাসী আয়ে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে যথাক্রমে ১১৪, ৮৮ ও ১০৪ শতাংশ। গত বছর শ্রেণীকৃত ঋণ থেকে ৬১৪ কোটি টাকা নগদ আদায় হয়েছে। লোকসানি শাখার সংখ্যা ৩৮ থেকে কমে ১৮-তে নেমে এসেছে। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৮৯৪ কোটি টাকা।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালে ও ব্যাংক করপোরেট আয়কর বাবদ ৭২৪ কোটি টাকা এবং উৎসে কর, ভ্যাট ও আবগারি শুল্ক বাবদ ২ হাজার ২২৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

Read full story at source