আখতারুজ্জামান ইলিয়াসের ‘দুধভাতে উৎপাত’ নিয়ে পাঠচক্র

· Prothom Alo

আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ছোটগল্প ‘দুধভাতে উৎপাত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বন্ধুসভা। ১৮ আগস্ট রাত ১০টায় অনলাইনে গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

‘দুধভাতে উৎপাত’ গল্পে সমাজের শ্রেণিবৈষম্য, মানুষের লোভ, ক্ষমতার দাপট, সামাজিক অসংগতি ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের নানা দিক উঠে এসেছে। আখতারুজ্জামান ইলিয়াস তাঁর স্বভাবসুলভ বাস্তবধর্মী ও তীক্ষ্ণ ভাষায় সমাজের অন্তর্নিহিত বৈপরীত্য ও মানুষের মনস্তত্ত্বকে গল্পের মাধ্যমে তুলে ধরেছেন।

Visit biznow.biz for more information.

পাঠচক্রে গল্পটির চরিত্রগুলোর আচরণ, পারিবারিক ও সামাজিক সম্পর্ক এবং ক্ষমতাবান ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব নিয়ে, একই সঙ্গে গল্পের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে লেখক কীভাবে সমাজের প্রচলিত অসংগতি ও মানুষের স্বার্থপরতাকে তুলে ধরেছেন, সে বিষয়ে আলোকপাত করেন সহসভাপতি মো. শিমুল।

সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘দুধভাতে উৎপাত’ শুধু একটি পরিবারের কিংবা কয়েকজন মানুষের গল্প নয়; এর মধ্য দিয়ে আমাদের সমাজের শ্রেণিবৈষম্য, ক্ষমতার সম্পর্ক ও মানুষের স্বার্থপরতার একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। তিনি লেখকের লেখার বৈশিষ্ট্যকে বুঝাতে গিয়ে লেখকের অন্য একটা ছোটগল্প ‘রেইনকোট’-এর কথা তুলে ধরেন।

সাধারণ সম্পাদক সানি তামজিদ বলেন, আখতারুজ্জামান ইলিয়াসের লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের জীবন ও সমাজবাস্তবতাকে গভীরভাবে তুলে ধরা। ‘দুধভাতে উৎপাত’ গল্পেও তার ব্যতিক্রম হয়নি। গল্পটি পাঠের মাধ্যমে সমাজ ও মানুষের আচরণকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি হয়েছে।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি উম্মে ফারহিন, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলামসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।

সহসভাপতি, নোয়াখালী বন্ধুসভা

Read full story at source