মেরুভালুকের ঘুম ভাঙানোয় এক ব্যক্তির সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
· Prothom Alo

নরওয়ের স্বালবার্ড দ্বীপপুঞ্জ অঞ্চলে কুয়াশা সংকেতের হর্ন বাজিয়ে মেরুভালুকের ঘুম ভেঙে দেওয়ায় এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। অঞ্চলটির গভর্নরের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন।
ঘটনাটি ঘটে আগস্টের শুরুর দিকে। নরওয়ের মূল ভূখণ্ড ও উত্তর মেরুর মাঝামাঝি অবস্থিত আর্কটিক দ্বীপপুঞ্জ স্বালবার্ডের উত্তরাঞ্চলের একটি ফিয়র্ডে চলাচলরত একটি নৌযান থেকে এই হর্ন বাজানো হয়। সাধারণত জাহাজ থেকে সমুদ্রে সংকেত দেওয়ার কাজে এই হর্ন ব্যবহার করা হয়।
Visit lej.life for more information.
ইচ্ছাকৃতভাবে হর্ন বাজিয়ে মেরুভালুকের ঘুম ভাঙানোর প্রমাণ পাওয়ায় ২০ আগস্ট এই জরিমানা করা হয়। স্বালবার্ড অঞ্চলের পরিবেশ সুরক্ষা আইনমতে, অপ্রয়োজনে মেরুভালুককে বিরক্ত করা নিষিদ্ধ। ১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিক আইনের আওতায় মেরুভালুক একটি সংরক্ষিত প্রজাতি।
যে দেশের জনসংখ্যা বাংলাদেশের একটি উপকূলীয় দ্বীপের চেয়েও কমআইনে আরও উল্লেখ করা আছে, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কেউ মেরুভালুকের ৩০০ মিটার (৯৮৪ ফিট) কাছাকাছি দূরত্বে যেতে পারবে না। আর মার্চ থেকে জুন পর্যন্ত ৫০০ মিটার (১ হাজার ৬৪০ ফিট) কাছাকাছি দূরত্বে কেউ যেতে পারবে না। কারণ, এটি মেরুভালুক প্রজননের সময়।
সংরক্ষিত প্রজাতি ঘোষণার পর থেকেই স্বালবার্ডে মেরুভালুক শিকার করা পুরোপুরি অবৈধ। স্বালবার্ড ও বারেন্টস সাগর অঞ্চলে প্রায় তিন হাজার মেরুভালুক রয়েছে। এই অঞ্চল নরওয়ে ও রাশিয়ার আঞ্চলিক জলসীমার মধ্যে বিভক্ত।