ওষুধ শিল্পে পলিমার বিজ্ঞানের নতুন সম্ভাবনা নিয়ে বিএএসএফের সেমিনার অনুষ্ঠিত
· Prothom Alo

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে উন্নত ওষুধ প্রস্তুত প্রণালি ও আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যবহার নিয়ে ঢাকায় একটি কারিগরি সেমিনারের আয়োজন করেছে বিএএসএফ ফার্মা সলিউশনস। ‘Partnering for Better Formulations: Advancing Drug Formulation Through Polymer Science’ শীর্ষক সেমিনারটি ৩০ আগস্ট ২০২৬, রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।
Visit freshyourfeel.org for more information.
সেমিনারে উন্নত ওষুধ প্রস্তুত প্রণালির কৌশল, পলিমার বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন এবং আধুনিক ফার্মাসিউটিক্যাল উৎপাদন প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিএএসএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান সেমিনারের উদ্বোধন করেন। তিনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের বিকাশে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করার ক্ষেত্রে বিএএসএফের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সেমিনারে কারিগরি অধিবেশন পরিচালনা করেন বিএএসএফ ফার্মা সলিউশনসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকনিক্যাল সার্ভিসেস বিভাগের প্রধান উমাকান্ত কান্না এবং দক্ষিণ এশিয়ার টেকনিক্যাল সার্ভিসেস ম্যানেজার অদিতি পোদ্দার।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএএসএফ বাংলাদেশের ফার্মা সলিউশনস অ্যান্ড নিউট্রিশন বিভাগের সেলস লিড সুলভ সরকার।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]