দুরন্ত শৈশবের দিনগুলো

· Prothom Alo

শৈশব মানেই দুরন্তপনা, খেলাধুলা আর অফুরান আনন্দ। সময়ের স্রোতে সেই দিনগুলো হারিয়ে গেলেও স্মৃতিতে থেকে যায় মার্বেল খেলা, খালে মাছ ধরা, ঘুড়ি ওড়ানো, বর্ষার পানিতে ঝাঁপ দেওয়া কিংবা কলাগাছের ভেলায় ভেসে বেড়ানোর গল্প। ফরিদপুরের পথে-প্রান্তরে ছেলেবেলার সেই চেনা আনন্দে মেতে উঠেছে একদল শিশু।

Visit truewildgame.online for more information.

মাটিতে গর্ত করে দল বেঁধে মার্বেল খেলায় মেতে উঠেছে শিশুরাজাল নয়, খালি হাতেই খালের পানিতে মাছ ধরার চেষ্টা। ছোট্ট এই অভিযানে আনন্দের কমতি নেই তাদের ঘুড়ির সঙ্গে যেন হাসিমুখে নিজেকেই ওড়াচ্ছে শিশুটিপ্রখর রোদে একজনের ছাতায় আশ্রয় নিয়ে পাশাপাশি বাড়ি ফিরছে দুই খুদে সহপাঠী বাড়ির পাশেই জমেছে জোলাভাতির আসর পানিই যেন তাদের কাছে খেলার মাঠ। তাই বর্ষার পানিতে ঝাঁপিয়ে পড়ে উচ্ছ্বাসে মেতেছে শিশুরা পানিতে নেমে একসঙ্গে জলকেলিতে মেতে উঠেছে তারা ছোট্ট ডোঙায় ভেসে শাপলা তুলছে শিশুরা। বর্ষার জল আর শাপলায় তৈরি হয়েছে তাদের আনন্দের জগৎ হাতে হাত রেখে ছুটে চলছে দুই শিশু কাদামাখা মাঠেও থেমে নেই ফুটবল খেলা। গোলের লড়াইয়ে মেতে উঠেছে একদল শিশুভাসতে হবে জলে। তাই কলাগাছ দিয়ে বানানো হচ্ছে ভেলা

Read full story at source