ড্রোনে সীমান্ত পাহারার মহড়া

· Prothom Alo

সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি সেক্টর সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের’ (এসএসএসডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী আয়োজনে বিজিবি সদস্যরা ড্রোনের মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনার বিভিন্ন কৌশল মহড়ার মাধ্যমে প্রদর্শন করেন। এ সময় সীমান্ত দিয়ে পুশ ইন (জোরপূর্বক ঠেলে পাঠানো) ঠেকানো, চোরাকারবারিদের গতিবিধি শনাক্ত এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কৌশলও তুলে ধরা হয়। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ড্রোনভিত্তিক নজরদারির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ স্কুল চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Visit palladian.co.za for more information.

অভিযানে ড্রোন ব্যবহারের মহড়ায় বিজিবি সদস্যরা। জল-কাদা মাড়িয়ে এগিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। মহড়ায় ব্যবহৃত একটি ড্রোন উড়ছে। ড্রোন নজরদারির পর চোরাকারবারিদের প্রতিহত করার মহড়া। মহড়ায় চোরাকারবারিদের কাবু করছেন বিজিবি সদস্যরা। মহড়ায় দেখানো হয় পুশ ইন ঠেকানোর চিত্র। বিশেষ গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের মহড়া। সীমান্তে অজ্ঞাত ড্রোন নিষ্ক্রিয় করার মহড়ায় এক বিজিবি সদস্য। ড্রোন ব্যবহার করে অভিযান চালাচ্ছেন ড্রোন পাইলটেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Read full story at source