ছাঁটাইয়ের ‘কুড়াল’ এড়ালেন লাবুশেন
· Prothom Alo

‘কুড়াল’টা নেমে আসার কথা ছিল মারনাস লাবুশেনের ওপর। কিন্তু অস্ট্রেলিয়ার নির্বাচকেরা কী ভেবে তা করেননি, তা তাঁরাই ভালো জানেন। লাবুশেন তাই এ যাত্রায় বেঁচেই গেলেন।
Visit michezonews.co.za for more information.
সেই বেঁচে যাওয়াটা অস্ট্রেলিয়া টেস্ট দলে। লাবুশেনের সাম্প্রতিক কোনো টেস্ট সেঞ্চুরি নেই। সর্বশেষ সেঞ্চুরিটা খুঁজতে গেলে পিছিয়ে যেতে হয় তিন বছর আগে—২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে। সে ম্যাচের পর থেকে এ পর্যন্ত ৪৩ ইনিংসে লাবুশেনের ব্যাটিং গড় ২৪.৬৯। ফিফটি ৯টি। একদম সাম্প্রতিক পারফরম্যান্সটা বাংলাদেশের বিপক্ষে। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের তিন ইনিংসে লাবুশেনের স্কোর ১, ৩১ ও ৪।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে তিন নম্বরে ব্যাট করা কারও কাছ থেকে এমন পারফরম্যান্স কি গ্রহণযোগ্য? উত্তরটা যেমন সবার জানা, তেমনি বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজেই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের দাবি ছিল—লাবুশেনকে বাদ দেওয়ার সময় এসেছে।
কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকেরা সাবেকদের কথায় কান দেননি। আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন টেস্টের সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ১৬ জনের দলে রাখা হয়েছে লাবুশেনকে।
Kuhnemann, Connolly and Neser recalled
— Wisden (@WisdenCricket) September 7, 2026
Marnus Labuschagne retained
Australia have named their squad for the upcoming three-match Test series in South Africa pic.twitter.com/fjfom765Uw
৯ অক্টোবর থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ। তার আগে দক্ষিণ আফ্রিকার মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং জিম্বাবুয়েতে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে অবশ্য জায়গা হারিয়েছেন লাবুশেন।
টেস্ট দলে তাঁকে ধরে রাখার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলির যুক্তি, ‘আমরা এই সত্যকে এড়িয়ে যাচ্ছি না যে মারনাসের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি রান। বিষয়টি একদম পরিষ্কার।’
খেলোয়াড়দের মুঠোফোন জব্দের খবর প্রকাশের পর তদন্তে পিসিবিবেইলি এরপর শোনালেন আশার কথা, ‘ওয়ানডে দলে না থাকায় তাঁর সামনে এখন শুধু লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটা তাঁর জন্য সুবিধাজনকও হতে পারে, যদিও বিষয়টি নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমি জানি এই সফরে সে খুব ভালো প্রস্তুতি নেবে। ১৬ জনের দলে সে ইতিবাচক অবদান রাখতে পারবে বলে আমি আত্মবিশ্বাসী।’
অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলিঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে দুই টেস্টের সিরিজ ১–১ ব্যবধানে ড্র করেছে অস্ট্রেলিয়া। ডারউইনে জয়ের পর ম্যাকাইয়ে হেরেছে দুই দিনের মধ্যে। ম্যাকাইয়ের সেই দল থেকে লাবুশেন ছাড়া তিন ও চার নম্বর পজিশনের ব্যাটসম্যান হিসেবে কেবল কুপার কনোলিকে এই টেস্ট সিরিজের দলে নেওয়া হয়েছে।
২১টি প্রথম শ্রেণির ইনিংসে কোনো সেঞ্চুরি নেই কনোলির। তিন ও চার নম্বর পজিশনে ব্যাট করেছেন মাত্র একবার করে। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে দল থেকেই বাদ পড়েছিলেন কনোলি। কিন্তু গত জুনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করে টেস্ট দলে ফিরে এলেন তিনি।
‘উইকেট নিয়ে ধারণা নেই, তবে কে বানিয়েছে জানি’—কেন সালাহউদ্দীনের এই রসিকতা