সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
পোশাক কারখানায় ‘ভূত’ আতঙ্কের নেপথ্যে কী
পোশাক কারখানাঘটনাগুলো বিশ্লেষণে দেখা যায়, গত এক দশকে তৈরি পোশাকশিল্পে যতগুলো কারখানায় ভূত বা ‘জিন’ আতঙ্ক ছড়িয়েছে, সেগুলো তুলনামূলক বড় কারখানা। সেখানকার কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিয়মিত তদারক করে থাকেন।
বিস্তারিত পড়ুন...
Visit chickenroadslot.lat for more information.
ডাকসুর সংগ্রহশালায় আব্দুল মালেকের ছবি, কে ছিলেন তিনি, কীভাবে নিহত হন
আব্দুল মালেক১৪ সেপ্টেম্বর ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেসব ব্যক্তি ও শিক্ষার্থী সামষ্টিক সহিংসতার শিকার হয়েছেন, তাঁদের ইতিহাস সংগ্রহশালায় তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, ‘এটা ইতিহাসের প্রতি দায়।’
বিস্তারিত পড়ুন...
সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ
২০২৩ সালের পারফরম্যান্সের জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচটি উৎসাহ বোনাস দেওয়া হয়েছিল। নীতিমালায় তিনটির বেশি বোনাসের সুযোগ না থাকলেও দেওয়া হয় বাড়তি দুটি। দেড় বছর আগে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হলেও এখনো তা আদায় হয়নি। এর পরিমাণ ১১৬ কোটি টাকা।
বিস্তারিত পড়ুন...
মক্কা নগরীর দিকে হুতিদের ড্রোন, সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি
সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে আছেন হুতি যোদ্ধারা। ইয়েমের মারিব প্রদেশে, ১৬ সেপ্টেম্বরপবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা ড্রোন ছুড়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। তবে আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ রিয়াদ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুতিদের এ ধরনের অপচেষ্টা ‘চূড়ান্ত সীমার’ লঙ্ঘন হিসেবে দেখা হবে। তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে দ্বিধা করা হবে না। এ ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ ও জোট নিন্দা জানিয়েছে।
বিস্তারিত পড়ুন...
২০২৬ ব্যালন ডি’অর: ফেবারিটদের পারফরম্যান্স কেমন ছিল
ব্যালন ডি’অর ট্রফি২০২৬ সালের ব্যালন ডি’অরের যোগ্যতা নির্ধারণী সময় (৩ আগস্ট ২০২৫ থেকে ১৯ জুলাই ২০২৬) মূলত এবারের বিশ্বকাপ দিয়েই রাঙানো। ৮ সেপ্টেম্বর ৩০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, পুরস্কার অনুষ্ঠান হবে ২৬ অক্টোবর লন্ডনে। কে জিতবেন সেরা খেলোয়াড়ের পুরস্কার, তা নিয়ে জল্পনাকল্পনা কম নেই। গত মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করে পাওয়ার র্যাঙ্কিংও করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন...