টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ‘ফাঁদ’ পেতে প্রলোভন দিয়ে ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২

· Prothom Alo

টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ‘ফাঁদ’ পেতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Visit saltysenoritaaz.org for more information.

গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে আজ শুক্রবার জানান সিআইডির প্রধান কার্যালয়ের গণমাধ্যম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন—মো. জুলহাস উদ্দিন (৩৯) ও প্রহড় (২৮)। সিআইডি বলছে, এই দুই ব্যক্তি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সদস্য।

ঘটনার বিষয়ে সিআইডির ভাষ্য, মেহেদি হক নিয়ন নামের এক ব্যক্তিকে গত বছরের আগস্টে টেলিগ্রাম অ্যাপের একটি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেয় চক্রটি। মেহেদি চাকরি করতে আগ্রহী হন। তখন তাঁকে একটি ভুয়া ওয়েবসাইটে যুক্ত করা হয়। তাঁকে অনলাইনে অর্ডার সম্পন্নের মাধ্যমে কমিশন পাওয়ার সুযোগ দেওয়া হয়। পরে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন অঙ্কের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। তাঁর কাছ থেকে ৯৪ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করে চক্রটি।

এই ঘটনায় গত ৩ জানুয়ারি মেহেদি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। সিআইডি জানায়, মামলাটির তদন্তভার গ্রহণের পর তারা এই প্রতারণার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের জড়িত থাকার বিষয়টি শনাক্ত করে। এর ধারাবাহিকতায় আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুজনকে গ্রেপ্তার করা।

Read full story at source