অভিষেক–তিলকের ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত, জিতল সোনা
· Prothom Alo

২১২ রানের লক্ষ্য। পাকিস্তান টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে এত রানের লক্ষ্য তাড়া করে জেতেনি। ভারতের বিপক্ষে ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালেও পাকিস্তান এই ধারাটা বদলাতে পারেনি।
ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে করতে পেরেছে ৬ উইকেটে ১৯২। ১৯ রানের এই জয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতল শ্রেয়াস আইয়ারের ভারত। সর্বশেষ এশিয়ান গেমসেও সোনা জিতেছিল ভারতের ছেলে ও মেয়েদের দল। এবারও ঠিক তা–ই হলো।
Visit mwafrika.life for more information.
আজ ম্যাচ হারলেও পাকিস্তান দারুণ লড়াই করেছে। বিশেষ করে দারুণ ব্যাট করেন হাসান নেওয়াজ। তাঁর ব্যাটিংয়েই পাকিস্তান ম্যাচ জমিয়ে তুলেছিল। ৫০ বলে ৯৬ রান করে ম্যাচের শেষ বলে শিবম দুবের বলে আউট হন হাসান। এরপরও পাকিস্তান যে রান তাড়া করতে পারেনি, তার কারণ হলো ব্যাটিংয়ে পাকিস্তানের ধীরগতির শুরু। প্রথম ৬ ওভারে তুলতে পেরেছে মাত্র ৩৯ রান। রান তাড়ায় এখানেই পিছিয়ে পড়ে সাহিবজাদা ফারহানের দল।
৯৬ রান করেছেন হাসান নেওয়াজপাকিস্তান যেটা পারেনি, ভারত সেটাই করেছে। ব্যাটিংয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ঝড় তুলেছেন অভিষেক শর্মা। করেছেন ২০ বলে ফিফটি। আউট হন ২৮ বলে ৬১ রান করে। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছক্কা। স্ট্রাইক রেট ২১৭.৮৬। তাঁর সঙ্গে দ্রুত রান তুলেছেন বৈভব সূর্যবংশীও। ৯ বলে ১৫ রান করেন। মেরেছেন ২টি ছক্কা।
এশিয়ান গেমস থেকে লিটনরা খালি হাতে ফেরায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীনপাওয়ারপ্লেতে ৮১ রান তোলা ভারত অবশ্য মিডল ওভারে খেই হারিয়েছিল। মাত্র ২ রান করে ফেরেন সঞ্জু স্যামসন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ২৪ বলে ২১ রান। এরপর ১৮ বলে ২০ রান করেন ইশান কিষান।
১৬ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ১৪২। অমন দুর্দান্ত শুরুর পর যেটাকে খুব একটা ভালো না বলতেই হয়!
২০ বলে ফিফটি করেছেন অভিষেকতবে শেষ দিকে তিলক বার্মার ব্যাটে ঘুরে যায় পরিস্থিতি। মাত্র ২২ বলে অপরাজিত ৫১ রান করেন তিলক। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ২৩১.৮২। শেষ দিকে তিলককে দারুণ সঙ্গ দেন শিবম দুবে। ১৫ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। তাতে শেষ ৩ ওভারে ভারত তোলে ৫৭ রান।
এদিনও টসের সময় হাত মেলাননি ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। ম্যাচের পরও হাত মেলাননি দুই দলের ক্রিকেটাররা। এটা অবশ্য সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান ম্যাচে অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২১১/৬ ( অভিষেক ৬১, তিলক ৫১*; আরাফাত ২/২৫, দানিয়াল ২/৪৩)পাকিস্তান: ১৯২/৬ (হাসান ৯৬, সাইম ২৯; অক্ষর ২/২৯, সুন্দর ২/২৯)ভারত: ১৯ রানে জয়ীলিটনদের এ কোন রূপ, শ্রীলঙ্কা ‘বি’ দলের কাছে বড় হারে জুটল না ব্রোঞ্জও