শুটিংয়ে কারা আসছে? টাইগারের ওপর হামলার পর সতর্কবার্তা
· Prothom Alo

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার পর এবার শুটিং সেট ও স্টুডিওর নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে। চলচ্চিত্রশিল্পের কর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) বলেছে, শুধু তারকা নন, শুটিংয়ে যুক্ত প্রত্যেকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য কর্মী নিয়োগের আগে পরিচয় ও অতীতের তথ্য যাচাই এবং সেটে প্রবেশের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংগঠনটি।
Visit saltysenoritaaz.com for more information.
পরিচয় যাচাই ছাড়া প্রবেশ নয়
এফডব্লিউআইসিইর জারি করা নির্দেশিকায় শুটিংয়ের জায়গা ও স্টুডিওতে প্রবেশকারী ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে। কর্মীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্যের নথি যথাযথভাবে সংরক্ষণ করতেও বলা হয়েছে।
কাউকে নিয়োগের আগে তাঁর পরিচয়, অতীতের তথ্য এবং সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছে সংগঠনটি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
টাইগার শ্রফনিরাপত্তা শুধু তারকাদের জন্য নয়
টাইগার শ্রফ, সালমান খান ও পরিচালক রোহিত শেঠিকে ঘিরে হামলা ও হুমকির বিভিন্ন ঘটনার পর চলচ্চিত্রশিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এফডব্লিউআইসিইর মতে, অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি কলাকুশলী ও অন্য কর্মীদের নিরাপত্তাও সমান জরুরি। সবাই যাতে নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন, সে জন্য সেট ও স্টুডিওতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে।
ফুটবল খেলে ফেরার পথে হামলা
১৮ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে বের হওয়ার সময় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিনেতার শরীরে গুলি লাগেনি, তবে সামান্য আঘাত পান তিনি। গুলিবিদ্ধ হন তাঁর গাড়িচালকসহ দুজন।
ওই ঘটনার পর চলচ্চিত্রশিল্পে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই সেটে প্রবেশ নিয়ন্ত্রণ, কর্মীদের পরিচয় যাচাই ও তথ্য সংরক্ষণের ওপর জোর দিল এফডব্লিউআইসিই।