সৈয়দপুরে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ
· Prothom Alo
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যসচেতনতা সেমিনার ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২২ অক্টোবর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
Visit asg-reflektory.pl for more information.
ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিক বা পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য এবং নিরাপদ স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্ধুসভার সভাপতি মমতাজ বেগম। অতিথি হিসেবে ছিলেন আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও সেফ গ্রুপ অব সানি মার্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু আছাদ।
সৈয়দপুর বন্ধুসভার একটি ভালো কাজ।বক্তব্য দেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আলমগীর সরকার, প্রথম আলো সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু। স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবিব।
আলোচনা পর্ব শেষে বিশেষ সেমিনারে পিরিয়ড সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, মাসিককালীন ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সঠিক নিয়ম নিয়ে আলোচনা করা হয়। সেমিনারটি শুধু নারী উপদেষ্টা ও সদস্যদের সমন্বয়ে পরিচালিত হয়।
সেমিনার পরিচালনা করেন সংস্কৃতি ব্যক্তিত্ব ও সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা হোসনে আরা লিপি, নারী উদ্যোক্তা ও বন্ধুসভার উপদেষ্টা আহমেদা ইয়াসমিন, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, সদস্য মাইশা মুসকান, শ্রাবণী অধিকারী ও তাসনিম উর্নিশা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য সাবরিনা আলম।
সৈয়দপুর বন্ধুসভার একটি ভালো কাজ।সেমিনার শেষে সংগীত পরিবেশন করেন স্যানিটারি প্যাড উৎপাদনকারী প্রতিষ্ঠান সানি মার্ট কোম্পানির কর্মী লতা রায়, আসিফা আকতার ও ইসমত আরা ইভা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মিমি নাজমিন। শেষে সেফ গ্রুপ অব স্যানি মার্টের সৌজন্যে শিক্ষার্থীদের মধ্যে ১৩০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায় ও তাহমিন আরিফ, সহসাংগঠনিক সম্পাদক রাইম চৌধুরী, অর্থ সম্পাদক রেজা আহমেদ, দপ্তর সম্পাদক মোসাম্মত আতাউ ফাতেমা, প্রচার সম্পাদক এম রাশেদ সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাসনাঈন আয়েজ ফেরদৌস, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায়, বইমেলা সম্পাদক মাহির শাহরিয়ার, কার্যনির্বাহী সদস্য সাধন চন্দ্র দাস, বন্ধু সদস্য মো. জিলহজ্জ, তাসিন আবরার, মেঘলা রায়, জেবা সাজিদা, মিফতাউল রাইসা, উষা, শ্রাবণী অধিকারী ও রেয়াংশ রায়সহ অন্যরা।
সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা