পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

· Prothom Alo

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বিডা–ডেসকো মডেল’ অনুসরণ করে পিএসসি ভবনের ছাদে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট–পিক ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হবে।

Visit sports24.club for more information.

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) পিএসসি সচিবালয় ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পিএসসি সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) ওয়াশীমুল বারী ও ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান সমঝোতা স্মারকে সই করেন।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, সরকারি কর্ম কমিশন ভবনের ছাদে ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় সোলার প্যানেল বসানো হবে। এতে প্রতি মাসে প্রায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়

অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, এই সোলার সিস্টেম স্থাপনের ফলে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ হবে। এতে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর চাপ কমবে এবং সরকারি অর্থ সাশ্রয় হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়বে।

পিএসসি সচিবালয়ের সচিব ফজলুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিএসসির সদস্য ও ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন২০২৭ সালে ছুটির প্রজ্ঞাপন, ঈদুল ফিতরে ৫ এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি

Read full story at source