কোন রঙের ডিমলাইট ঘুমের সহায়ক, সন্ধ্যার পর কোন আলো এড়িয়ে চলবেন

· Prothom Alo

ঠিক সময়ে ঘুম আসবে কি না, তা আমাদের জীবনধারারা নানা বিষয়ের ওপর নির্ভর করে। দেরি করে ঘুম আসার পেছনে আমাদের চারপাশের আলোর প্রভাবও থাকে। এ বিষয়ে রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডা. ইসরাত জেরিন আলম-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম

অন্ধকার ঘরে ঘুমানো সবচেয়ে ভালো অভ্যাস

আমাদের ঘুমের চক্রের ওপর আলোর রং ও তীব্রতার প্রভাব পড়ে। সূর্য ওঠার পর যে আলো ছড়িয়ে পড়ে, তাতে আমাদের কর্মচাঞ্চল্য বাড়ে। সূর্য ডোবার সময়ের গাঢ় লাল রং এবং রাতের স্বাভাবিক অন্ধকার বা কালো রং আমাদের ঘুমে সহায়ক।

Visit biznow.biz for more information.

আধুনিক জীবনের ভিন্নরূপ

এ যুগের শহুরে রাতে প্রকৃতির সেই নিয়মের ব্যত্যয় ঘটে নানাভাবেই। রাতেও আলোর পসরা সাজানো থাকে এখানে। ঘরে-বাইরে উজ্জ্বল আলোর মেলা। কেউ কেউ পড়ালেখা বা পেশাগত কাজে ব্যস্ত থাকেন গভীর রাত পর্যন্ত।

কেউ সময় কাটান মুঠোফোনে কিংবা অন্য কোনো ডিজিটাল যন্ত্রে। কারও চোখ টেলিভিশনের পর্দায়। কেউ ছুটছেন রাতের শহর ‘এক্সপ্লোর’ করতে। রাতবিরাতে খেতে যাচ্ছেন। চারদিকে আলো আর আলো। এমনকি ঘুমের সময়ও নানান রঙের ডিমলাইট ব্যবহারের চল আছে।

হবু সঙ্গীর কাছে পিসিওএসের কথা গোপন রাখা কি উচিতসন্ধ্যাবেলায় বা রাতে ওয়ার্ম বা হলুদাভ আলো ব্যবহার করতে পারেন।

আধুনিকতার ঝক্কি

রাতের কর্মব্যস্ততার এই রূপ মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে নিয়েছে। তবে এর চক্করে পড়ে ঘুমের বারোটা বাজে অনেকেরই। রাত বারোটা পেরিয়ে যায়, ঘুমের রাজ্যে ঢোকা হয় না। নীল আলোয় দেহে মেলাটোনিনের নিঃসরণ কমে। মেলাটোনিন ঘুমের হরমোন। অর্থাৎ নীল আলো ঘুমকে দূরে রাখে।
তবে আলোর এই নীলচে রূপ যে সব সময় দেখতে নীল, তা কিন্তু নয়। নীল রঙের বাল্ব বা ডিমলাইট ছাড়াও মুঠোফোন, ট্যাব, টেলিভিশন, কম্পিউটার, গেমিং সিস্টেম, এলইডি বাল্ব, ফ্লুরোসেন্ট বাল্ব—সবই নীল আলোর উৎস।এ ছাড়া যেকোনো রঙের উজ্জ্বল আলোয় সময় কাটানোর পর হুট করে ঘুমিয়ে পড়াও কঠিন।

সন্ধ্যায় কেমন আলো, ঘুমের সময় কেমন

অনেকেরই বেশ দেরি করে ঘুমানোর অভ্যাস। এই অভ্যাস স্বাস্থ্যকর নয়। তবে কেবল নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলেই যে আপনার ঘুম আসবে, তা না-ও হতে পারে। ঘুমের সময় এবং ঘুমের আগে আপনি কেমন আলোতে থাকছেন, সেটিও ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। সন্ধ্যাবেলায় কিংবা ঘুমের অন্তত দু-তিন ঘণ্টা আগেই ঘরের আলোর তীব্রতা কমিয়ে রাখা ভালো।
এ সময় ঘরে হলুদ, কমলা বা লালজাতীয় রঙের আলো ব্যবহার করতে চেষ্টা করুন।
সন্ধ্যাবেলায়ই বাইরে থেকে আলো আসার পথে পর্দা টেনে দিতে পারেন। বাতাস আসুক, আলো নয়। চলাচল, পড়ালেখা এবং অন্যান্য কাজের জায়গায় যথেষ্ট আলোর ব্যবস্থা রাখুন। এ ধরনের প্রয়োজন মেটাতে ওয়ার্ম বা হলুদাভ আলো ব্যবহার করতে পারেন।

মুঠোফোন, ট্যাব, টেলিভিশন, কম্পিউটার—সবই নীল আলোর উৎস

ঘুমের দু-তিন ঘণ্টা আগেই নীল আলোর বিভিন্ন উৎস (যেমন মুঠোফোন, টেলিভিশন) ব্যবহার করা বন্ধ করে দিতে পারলে ভালো হয়। নিতান্তই প্রয়োজন পড়লে ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। সম্ভব হলে নাইট মোড দিয়ে, সেটিও যতটা সম্ভব কম সময়ের জন্য। মানসম্মত ব্লু লাইট ব্লকিং গ্লাস ব্যবহার করা যেতে পারে।
অন্ধকার ঘরে ঘুমানো সবচেয়ে ভালো অভ্যাস।
প্রয়োজনে ডিমলাইট ব্যবহার করুন। তবে রং বাছাই করুন বুঝেশুনে। লাল সবচেয়ে ভালো। হলুদ বা কমলাও নিতে পারেন। নীল ডিমলাইট ব্যবহার করবেন না। নীলের মতো অতটা ক্ষতিকর না হলেও সবুজ ডিমলাইট এড়িয়ে চলুন।

৯ বছর পর খুলে দেওয়া ওসমানী উদ্যানে দর্শনার্থীদের জন্য কী কী আছে

Read full story at source