টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী
· Prothom Alo

চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভিডিওটি নজরে আসার পর স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা ওই নারীকে তাঁর বাড়িতে ঘেরাও করেন এবং দরজায় তালা মেরে বসতঘরে আবদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেখে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়েছেন ওই নারী।
Visit newssport.cv for more information.
সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বাড়িতে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীকে আটক করার জন্য পুলিশ ও বিএনপি নেতা–কর্মীরা খুঁজছেন।
আমিনুল ইসলাম, ইনচার্জ, সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প, চুয়াডাঙ্গাপ্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক করার অভিযোগের বিষয়টি পুলিশকে মৌখিকভাবে স্থানীয় বিএনপি নেতারা জানান। অভিযুক্ত নারীকে তাঁর ঘরে তালাবদ্ধ করে রেখে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অভিযুক্ত নারী তাঁর ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে গেছেন।ওই নারীর ফল ব্যবসায়ী স্বামী প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে টিকটক করেছেন, এটা তাঁর জানা ছিল না। কাজের প্রয়োজনে সকালে তিনি বাইরে যান। বাইরে অবস্থানকালে লোকমুখে তাঁর বাড়ি ঘেরাও করার খবর এবং কারণ জানতে পারেন। স্ত্রীর এই কর্মকাণ্ডে তিনি দুঃখ প্রকাশ করেন।
ওই নারীকে আটকের জন্য গিয়েছিলেন সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলাম। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক করার অভিযোগের বিষয়টি পুলিশকে মৌখিকভাবে স্থানীয় বিএনপি নেতারা জানান। অভিযুক্ত নারীকে তাঁর ঘরে তালাবদ্ধ করে রেখে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অভিযুক্ত নারী তাঁর ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে গেছেন। ওই নারীর সন্ধানে পুলিশ কাজ করছে।
ওই নারী দীর্ঘদিন ধরে টিকটক করে আসছেন জানিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে টিকটক করার বিষয়টি আজ সকালে দলের নেতা–কর্মীদের নজরে আসে। সকাল সাড়ে ১০টার দিকে নেতা–কর্মীরা এলাকাবাসীকে নিয়ে ওই নারীর বাড়িতে যান। ওই নারীকে ঘরে তালা মেরে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এর মধ্যে একদল পুলিশ সদস্য ওই বাড়িতে পৌঁছান। তাঁরা ঘরের তালা খুলে দেখতে পান ওই নারী ঘরের পেছনের দিকের একটি জানালা ভেঙে পালিয়ে গেছেন।
ওই নারী ধুরন্ধর প্রকৃতির উল্লেখ করে উপজেলা বিএনপির ওই নেতা বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ওই নারী টিকটক করে এলেও দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে ভিডিও প্রকাশ করার ঘটনায় আমরা উদ্বিগ্ন। তাঁর সন্ধান চলছে। খুঁজে পেলে পুলিশে সোপর্দ করা হবে।’