ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

· Prothom Alo

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থায়ী পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ১২টি ভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

Visit newssport.cv for more information.

আগ্রহী প্রার্থীদের ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিভাগভিত্তিক পদের বিবরণ

১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ।

২. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ (আবেদনের বিষয়: রাষ্ট্রবিজ্ঞান, সরকার ও রাজনীতি, রাজনীতি বিজ্ঞান)।

৩. লোকপ্রশাসন বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ এবং সহকারী অধ্যাপক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: লোকপ্রশাসন, রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন)।

৪. সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ (আবেদনের বিষয়: সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়ার্ক)।

৫. ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, লোকপ্রশাসন)।

৬. শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ।

৭. ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফোকলোর স্টাডিজ)।

৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি

৮. মার্কেটিং বিভাগ: প্রভাষক (স্থায়ী) ২টি পদ।

৯. ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আইন, আল-ফিকহ অ্যান্ড ল, আইন ও বিচার)।

১০. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট)।

১১. ফার্মেসি বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ।

১২. বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ: প্রভাষক (স্থায়ী) ১টি পদ (আবেদনের বিষয়: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।

ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা

বেতন স্কেল

সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৭১,০০০–১,৩৪,০০০ টাকা এবং প্রভাষক পদে ৯ম গ্রেডে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত ১ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও অন্তত ১টি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রিসহ অন্তত ২ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও ২টি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত ৩ বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা ও ২টি প্রকাশনা থাকতে হবে। এ ছাড়া প্রভাষক পদের নিয়োগের যোগ্যতা অবশ্যই থাকতে হবে।

প্রভাষক: বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ–৯.০০ থাকতে হবে। বিজ্ঞান ব্যতীত অন্যান্য বিভাগের ক্ষেত্রে উভয় পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে। তবে কোনো পরীক্ষায় পৃথকভাবে জিপিএ–৩.৫০-এর নিচে থাকা যাবে না (সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ)। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ–৪.০০-এর মধ্যে অন্তত ৩.৫০ থাকতে হবে (সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণি)। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

৫০তম বিসিএসের ফল পেছাচ্ছে ‘রিপিট ক্যাডার’ জটিলতায়

আবেদন প্রক্রিয়া ও ফি

আবেদন ফরম অগ্রণী ব্যাংক (পিএলসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করা যাবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সংযুক্ত করতে হবে। আর যাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করবেন, তাঁদের ১,১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র, সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালে)।

Read full story at source