‘হলুদের নাচের জন্য রেডি’ নুসরাত ফারিয়া

· Prothom Alo

সরিষা-হলুদ সালোয়ার কামিজ আর বেলি ফুলের সাজে হলুদের অনুষ্ঠানের জন্য নজরকাড়া লুকে ধরা দিলেন নুসরাত ফারিয়া।

Visit sportbet.reviews for more information.

‘হলুদের নাচের জন্য রেডি’—এই ক্যাপশনে সম্প্রতি কিছু চোখ ধাঁধানো লুকের ছবি শেয়ার করেছেন নুসরাত ফারিয়া।

যেকোনো লুকেই চমক দিতে ভালোবাসেন অভিনেত্রী। পশ্চিমা থেকে দেশীয় এথনিক সাজ, সবেতেই তিনি সেরা। নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামারাস ব্যক্তিত্ব। তবে শুধু গ্ল্যামার নয়, অভিনেত্রী জানেন কীভাবে চোখজুড়ানো ও আবেদন কাড়া লুককেও স্টাইলে রূপ দিতে হয়।

যেকোনো সাজপোশাক তিনি সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে নেন। একেক সময় একেক পোশাকে তিনি লাস্যময়ী রূপে ধরা দেন অনুরাগীদের কাছে।

সম্প্রতি তাঁকে দেখা গেল উজ্জ্বল সরিষা-হলুদ রঙের এক অনবদ্য সালোয়ার কামিজ লুকে।

টিস্যু ফ্যাব্রিকে তৈরি লম্বা কামিজটির গলায় শোভা পাচ্ছে সোনালি ও রুপালি সিকুইন -বিডসের নিখুঁত কারুকাজ এবং সামনের দিকে ছোট ছোট বোতামের নান্দনিক ডিজাইন।

হাইনেক কামিজের সঙ্গে মানানসই ওড়নাটিই মূলত পুরো সাজে রাজকীয় আবহ তৈরি করেছে। ওড়নার পাড় জুড়ে সোনালি বিডের সূক্ষ্ম কাজ, আর পেছনের অংশে বড় ফ্লোরাল মোটিফের সোনালি এমব্রয়ডারি লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

কখনো কাঁধের ওপর ছড়িয়ে, আবার কখনো নাচের ছন্দে ওড়না উড়িয়ে বেশ প্রাণবন্ত ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।

পোশাকের আভিজাত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নুসরাত ফারিয়ার গয়নাতে ফুটে উঠেছে রাজকীয় ছোঁয়া।

‘ড্যাজেল বাই সোনিয়া’ থেকে নেওয়া গয়নাগুলো। গলায় শোভা পাচ্ছে চমৎকার লেয়ারিং। সোনালি চোকার আর মুক্তা, পাথরের নেকপিস।

কানে পরেছেন পাথর ও ছোট মুক্তার ঝালর দেওয়া ঝুমকা। দুই হাতে পরেছেন চওড়া সোনালি বালা। হিরার আংটি তাঁর সাজে যোগ করেছে বাড়তি জৌলুশ।

এই লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নুসরাত ফারিয়ার চুলের সাজ। মাঝখানে সিঁথি করে পরিপাটি খোঁপা বেঁধেছেন তিনি।

খোঁপাজুড়ে জড়ানো সাদা বেলি ফুলের গাজরা। খোঁপা থেকে নেমে আসা লম্বা বেণিতে শোভা পাচ্ছে ঝলমলে পাথরের অলংকরণ, যা চুলের সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

মেকআপেও ছিল স্নিগ্ধতা ও গ্ল্যামারের ভারসাম্য। গ্লোয়িং বেসের সঙ্গে গালে হালকা ব্লাশ ও হাইলাইটার, চোখে শিমারি আইশ্যাডো ও ঘন পাপড়িতে মাসকারার ছোঁয়া। ঠোঁটে ন্যুড-পিচ রঙের গ্লসি লিপস্টিক।

সব মিলিয়ে হলুদের অনুষ্ঠানের জন্য ঐতিহ্যবাহী সাজে আধুনিক গ্ল্যামারের চমৎকার উদাহরণ হয়ে উঠেছে নুসরাত ফারিয়ার এই লুক।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source