গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি
· Prothom Alo

বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে মঞ্চে ওঠার অপেক্ষায় প্রতিযোগীরা। এর প্রায় এক ঘণ্টা আগেই এল বাংলাদেশের জন্য সুখবর। দর্শক ভোটে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি
Visit afrikasportnews.co.za for more information.
ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে এল এই সুখবর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাহি উঠে এলেন এক নম্বরে। এর আগে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শককে আরও বেশি ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। আজ ভোর পাঁচটা বাজার কিছু আগেই সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে শীর্ষে উঠে আসেন মাহিতবে ভোট গ্রহণের শেষ এক ঘণ্টায় কী ঘটেছে, তা জানা যাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি জায়গা করে নেবেন সেরা ৩০-এ। মাহির প্রতি দেশের মানুষের সমর্থনের ব্যাপ্তি আরও একবার স্পষ্ট হলো এই ভোটের লড়াইয়েগত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড। অসুস্থতা নিয়েই সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। দুই পর্বেই তাঁর পোশাক ও হাঁটার প্রশংসা করেছেন ফ্যাশন বিশ্লেষকেরা। গ্র্যান্ড ফিনালের কয়েক ঘণ্টা আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মাহিতবে দর্শক ভোটে এমন সাড়া নিঃসন্দেহে মাহির মনোবল বাড়াবে। এখন দেখার বিষয়, চূড়ান্ত পর্বে একের পর এক ধাপ পেরিয়ে কত দূর এগিয়ে যেতে পারেন বাংলাদেশের এই প্রতিনিধিগ্র্যান্ড ফিনালের শুরুতেই ঘোষণা করা হবে সেরা ৩০ প্রতিযোগীর নাম। এরপর সুইমস্যুট পর্বের মাধ্যমে তাঁদের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা ১২ জনকে। এই ১২ প্রতিযোগী অংশ নেবেন ইভনিং গাউন পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা পাঁচজনকে। প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে এবারের মিস ইউনিভার্সমিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ সাক্ষাৎকারে যা বললেন সামিরা খান মাহি