পৃথিবী থেকে ১২০ আলোকবর্ষ দূরে ভিন্ন ধরনের সৌরজগতের সন্ধান

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ১২০ আলোকবর্ষ দূরে অবস্থিত এমন এক সৌরজগৎ আবিষ্কার করেছেন, যা গ্রহ গঠনসংক্রান্ত আমাদের দীর্ঘদিনের প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করেছে। ভিন্ন ধরনের এই সৌরজগতে পৃথিবীর মতো দুটি গ্রহের সন্ধানও পাওয়া গেছে, যেগুলোর অবস্থান এবং বিন্যাস বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।

Visit saltysenoritaaz.com for more information.

একটি মাত্র সৌরজগতে দুটি পৃথিবীর মতো গ্রহ থাকা খুবই বিরল ঘটনা। নাসার তথ্যমতে, সুপার–আর্থ হলো এমন পাথুরে জগৎ, যা আয়তনে পৃথিবীর চেয়ে কিছুটা বড়, কিন্তু নেপচুনের চেয়ে ছোট। আর তাই বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি গ্রহকে পর্যবেক্ষণ করে বোঝা যাবে, একই পরিস্থিতিতে তৈরি হওয়া সত্ত্বেও কেন গ্রহগুলো একে অপরের চেয়ে আলাদা। বিষয়টিকে অনেকটা একই পরিবারে বেড়ে ওঠা দুই যমজ সন্তানের আচরণের পার্থক্যের সঙ্গে তুলনা করা যেতে পারে।

আমাদের নিজস্ব সৌরজগতে একটি নির্দিষ্ট নিয়ম দেখা যায়। সূর্যের কাছাকাছি রয়েছে ছোট ও পাথুরে গ্রহ, যেমন বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল; আর দূরে রয়েছে বিশালাকার গ্যাসীয় গ্রহ বৃহস্পতি ও শনি। কিন্তু নতুন আবিষ্কৃত সৌরজগতে নিয়ম ঠিক উল্টো! এখানে দেখা গেছে, বিশালাকার গ্যাসীয় গ্রহগুলো তাদের নক্ষত্রের কাছাকাছি অবস্থান করছে। পাথুরে বা পৃথিবীর মতো গ্রহগুলো গ্যাসীয় গ্রহগুলোকে ছাড়িয়ে অবস্থান করছে অনেক দূরে। গ্রহগুলোর এই অদ্ভুত বিন্যাসকে বিজ্ঞানীরা ইনসাইড-আউট বা অপ্রচলিত গ্রহ গঠনপ্রক্রিয়া হিসেবে বর্ণনা করছেন। এতে প্রমাণিত হয়, মহাবিশ্বের সব সৌরজগৎ আমাদের সৌরজগতের মতো একই নিয়মে তৈরি হয়নি।

নাসার টিইএসএস এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সিএইচওপিএসের মতো অত্যাধুনিক টেলিস্কোপ ব্যবহার করে এই আবিষ্কার করা হয়েছে। এ ধরনের অদ্ভুত সৌরজগৎ নিয়ে গবেষণা করার মাধ্যমে বিজ্ঞানীরা গ্রহের স্থানান্তর, মহাকর্ষ বল ও নক্ষত্রের চারপাশের পরিবেশ সম্পর্কে তাদের তাত্ত্বিক মডেলগুলোকে আরও উন্নত করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Read full story at source