উইন্ডোজে চলা বিভিন্ন অ্যাপ থেকে কোপাইলট বাটন মুছে ফেলছে মাইক্রোসফট
· Prothom Alo

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা বিভিন্ন অ্যাপ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোপাইলট চ্যাটবটের বাটন মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। নোটপ্যাড, স্নিপিং টুল, ফটোজ ও উইজেটসের মতো গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে এই পরিবর্তন আনা হবে। অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারগুলো যুক্ত করার পদ্ধতিতে পরিবর্তনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।
Visit freshyourfeel.org for more information.
ইতিমধ্যে নোটপ্যাডের সর্বশেষ সস্করণের ‘রাইট’, ‘রিরাইট’ এবং ‘সামারাইজ’-এর মতো সুবিধাগুলো থেকে কোপাইলট বাটন মুছে ফেলা হয়েছে। টুলবারে আগের কোপাইলট আইকনের বদলে এখন একটি কলমের আইকন দেখা যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ‘রাইটিং টুলস’। তবে নাম ও লোগো বদলালেও এর কার্যকারিতা আগের মতোই আছে। এ ছাড়া এগুলো বন্ধ করার অপশনটি এখন ‘এআই ফিচারস’ থেকে সরিয়ে ‘অ্যাডভান্সড ফিচারস’-এর অধীনে নেওয়া হয়েছে।
নোটপ্যাডের চেয়েও বড় পরিবর্তন এসেছে স্নিপিং টুলে। আগে কোনো অংশ সিলেক্ট করার পর যে কোপাইলট বাটনটি আসত, তা পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। নোটপ্যাডে এআই ফিচারগুলো নেপথ্যে থাকলেও স্নিপিং টুলে বর্তমানে সরাসরি কোনো এআই ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে না।
বিভিন্ন অ্যাপ থেকে কোপাইলট বাটন মুছে ফেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দেওয়ায় বিষয়টি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। তবে সম্প্রতি মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইসেস বিভাগের প্রেসিডেন্ট পাভান দাভুলুরি এক ব্লগ বার্তায় জানিয়েছিলেন, নোটপ্যাড বা স্নিপিং টুলের মতো অ্যাপগুলো থেকে ‘অপ্রয়োজনীয় কোপাইলট এন্ট্রি পয়েন্ট’ কমিয়ে আনার পরিকল্পনা করছে মাইক্রোসফট। বর্তমানে এই পরিবর্তনগুলো ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। শিগগিরই সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া