করলা অপছন্দ? এই রেসিপি একবার চেষ্টা করে দেখুন

· Prothom Alo

রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

Visit somethingsdifferent.biz for more information.

করলায় ভরা পুর

উপকরণ

  • করলা ৫-৬টি

  • পেঁয়াজকুচি ২টি

  • রসুনবাটা ১ চা-চামচ

  • আদাবাটা ১ চা-চামচ

  • কাঁচা মরিচকুচি ২-৩টি

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • মরিচগুঁড়া ১ চা-চামচ

  • ধনেগুঁড়া ১ চা-চামচ

  • জিরাগুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • তেল পরিমাণমতো

  • সুতা বা টুথপিক (করলা বেঁধে রাখার জন্য)

ডিম সেদ্ধ করে যে সময়ের মধ্যে না খেলে শরীরের ক্ষতি হতে পারে

প্রণালি

  • করলা ধুয়ে মাঝখান থেকে কেটে ভেতরের বীজ বের করুন।

  • লবণ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন (তেতো কমানোর জন্য)। তারপর পানি দিয়ে ধুয়ে নিন।

  • কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। এরপর আদা-রসুনবাটা দিয়ে কষান।

  • সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালো করে ভেজে কাঁচা মরিচ দিয়ে মিশ্রণটা শুকনা করে নামিয়ে নিন।

  • প্রতিটি করলার ভেতরে এই মিশ্রণ দিয়ে সুতা বা টুথপিক দিয়ে বেঁধে দিন, যাতে মিশ্রণটি বের হয়ে না যায়।

  • কড়াইতে তেল গরম করে করলাগুলো হালকা আঁচে ঢেকে ভাজুন।

  • মাঝেমধ্যে উল্টিয়ে দিন, যাতে সব দিক সুন্দর করে সোনালি রং হয়।

মেট গালার গালিচা সবুজ বাগান কেন?

Read full story at source