সন্ধ্যায় সারা দিনের খবর
· Prothom Alo

শুভসন্ধ্যা। আজ বৃহস্পতিবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখান। বিস্তারিত পড়ুন...
Visit esporist.org for more information.
সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ
সিলেটের গোলাপগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে বহনকারী গাড়িএনসিপির একাধিক স্থানীয় নেতার ভাষ্য, সভা শেষে সারজিস আলমকে বহনকারী গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করছিল। তখন কয়েকজন ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারেন। বিস্তারিত পড়ুন...
ভারতীয় আধার কার্ডে ‘সন্ত্রাসী’ ইমনের নাম আজহার খান, ব্যবহার করতেন বিদেশি সিম
পুলিশের অভিযানে গ্রেপ্তার মোবারক হোসেন ওরফে ইমন২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় আলোচিত হন মোবারক হোসেন ইমন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত ১৫টি। বিস্তারিত পড়ুন...
জয়, ড্র নাকি সম্মান নিয়ে ফেরা—অস্ট্রেলিয়া সিরিজে কী চান বাংলাদেশ অধিনায়ক
সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেনঅস্ট্রেলিয়ার এই সিরিজ দিয়ে দীর্ঘ একটা অপেক্ষারও ইতি ঘটছে বাংলাদেশের জন্য। সর্বশেষ ২০০৩ সালে সেখানে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২৩ বছর পর আগামীকাল রাতে আবার এই সংস্করণে খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে তারা। বিস্তারিত পড়ুন...
‘আমাকে বিয়ে দিতে চান, না চান না’, মজা করে জানতে চাইলেন পরীমনি
পরীমনিবিশ্বকাপের পুরো সময়টায় আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনো আবার ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।। বিস্তারিত পড়ুন...