ডেমরায় রেডিমিক্স মিক্সার ট্রাক থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

· Prothom Alo

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় রেডিমিক্স মিক্সার ট্রাক পরিষ্কার করার সময় ওপর থেকে পড়ে মেহেদী হাসান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সহকারী হিসেবে কাজ করছিলেন।

আজ রোববার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। সহকর্মী মিজানুর রহমান জানান, সকালে ট্রাকের ওপরের সিঁড়িতে দাঁড়িয়ে পরিষ্কারের কাজ করছিলেন মেহেদী। এ সময় তিনি হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হন। তিনি অসাবধানতাবশত পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।

Visit h-doctor.club for more information.

মেহেদীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মেহেদীর গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানায়। বাবার নাম আবদুর রব। মেহেদী নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন।

Read full story at source