র্যানকন মৃণ্ময়: শহরের বুকে সবুজের মাঝে আধুনিক ঠিকানা
· Prothom Alo
সকালের নরম আলো জানালা গলে ঘরে ঢুকছে, বাইরে চোখজুড়ানো সবুজ। দিনটা শুরু হচ্ছে এক মনোরম পরিবেশে। ইট–পাথরের শহরে এমন সকাল পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। উত্তরার সেক্টর-৯-এর ১২ নম্বর সড়কে র্যানকন রিয়েল এস্টেটের আধুনিক আবাসন প্রকল্প ‘মৃণ্ময়’ সাজানো হয়েছে ঠিক এই ভাবনা থেকে।
আধুনিক স্থাপত্য বললে অনেকের চোখে ভেসে ওঠে কংক্রিটের কাঠিন্য। র্যানকন মৃণ্ময়ের ভাবনা সেখানে ভিন্ন। এখানে আধুনিক ডিজাইন প্রকৃতির বিপক্ষে নয়, বরং তার সঙ্গী। প্রতিটি স্পেস এমনভাবে সাজানো হয়েছে, যাতে নিত্যদিনের জীবন হয়ে ওঠে সহজ ও সুন্দর। আর আলো-বাতাস ও সবুজের উপস্থিতি হয়ে ওঠে ঘরের প্রতিদিনের অংশ।
Visit biznow.biz for more information.
ভবনের সম্মুখভাগ ধাপে ধাপে সাজানো, টেক্সচার্ড ফেয়ার-ফেস কংক্রিট আর কাচে মোড়ানো। বারান্দা বেয়ে নেমে আসা গাছপালা, ছাদজুড়ে সাজানো বাগান, প্রকৃতি এখানে নকশার সঙ্গেই মিশে আছে। ভবনে প্রবেশের মুখেই হোটেলমানের লাউঞ্জ, বাইরের ব্যস্ততা থেকে ঘরের প্রশান্তিতে ঢোকার পথটাকে করে তোলে নান্দনিক। আর স্বাস্থ্যসচেতনতায় আছে ফিটনেস সেন্টার। আট তলাবিশিষ্ট ‘জি+৮’ কাঠামোর এই ভবনে অ্যাপার্টমেন্টের আয়তন প্রায় ১ হাজার ৭৫৪ থেকে ১ হাজার ৮৪১ বর্গফুট।
র্যানকন রিয়েল এস্টেট বিশ্বাস করে, একটি প্রকল্প মানে শুধু দালান তোলা নয়, বরং একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী জীবনযাত্রার প্রতিশ্রুতি। রুচিশীল ডিজাইন, দৈনন্দিন জীবনে স্থাপত্যের কার্যকারিতা আর গ্রাহকের চাহিদা—এই তিনের মেলবন্ধনেই মৃণ্ময় এবং র্যানকন রিয়েল এস্টেটের বাকি সব প্রকল্প হয়ে উঠতে পারে স্বপ্নের ঠিকানা।