শেরপুরে পাচারের সময় ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ২

· Prothom Alo

শেরপুরে পাচারের সময় ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জিয়াউর রহমান (৪৮) ও রবিন মিয়া (২৩)। তাঁরা শেরপুর সদর উপজেলার বাসিন্দা।

Visit freshyourfeel.org for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক জ্বালানিসংকটকে কেন্দ্র করে একটি অসাধু চক্র ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। পরে এসব জ্বালানি বেশি দামে গোপনে বিক্রি করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল রাতে ব্যাটারিচালিত একটি ভ্যানে ৪টি ড্রামে করে প্রায় ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডিজেলসহ দুজনকে আটক করে। জব্দ করা ডিজেল থানায় নেওয়া হয়।

এ ঘটনায় মেসার্স বাবর ফিলিং স্টেশনের মালিক ফারুক হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source